Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অর্ণবের দাপট কমলেও স্বস্তি নেই, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

অর্ণবের দাপট কমলেও স্বস্তি নেই, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T120622.258.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে গেলেও এখনই পুরোপুরি মুক্তি নেই। তার অবশিষ্টাংশের জেরে রাজ্যে এখনও বৃষ্টি চলছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে চিন্তা বাড়ছে আবহাওয়াবিদদের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অর্ণব বর্তমানে শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে সেটি। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর ঘূর্ণাবর্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে, ফলে সেখানে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আরও একটি নতুন নিম্নচাপ অক্ষ তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উঁচু পর্যন্ত এর বিস্তার। আবহাওয়াবিদদের অনুমান, শনিবারের মধ্যেই এটি ঘনীভূত হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী দু’দিনে শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। এর ফলে অন্ধ্র ও ওড়িশা উপকূলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই প্রাথমিকভাবে মনে করছে হাওয়া অফিস, যদিও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

*বাংলার আবহাওয়া কেমন থাকবে?*

দক্ষিণবঙ্গে আপাতত মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে আবহাওয়া শুকনো হতে শুরু করবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া শুকনো হয়ে যাবে।

তাপমাত্রার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বড় কোনও পরিবর্তন নেই। তবে তার পরের তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Continue Reading

Previous: মাশরুম স্যুপ: রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই:
Next: বাড়ির সামনে সৌন্দর্য বাড়াতে লাগান দেবদারু গাছ! জেনে নিন কীভাবে তৈরি করবেন এবং করবেন সঠিক পরিচর্যা:

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
Sports.jpg

মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
India-Data-Privacy-Courtroom-Showdown.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
Sports.jpg

মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.