Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার

উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার

Online Desk জুলাই 12, 2025
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: ‘লাভ জিহাদের’ অভিযোগে একই পরিবারের তিন জনকে গ্রেফতার করল পুলিশ। উত্তর প্রদেশের বরাবাঁকির এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, এক ব্যক্তি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিযোগকারীর সঙ্গে যৌন সম্পর্ক গড়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সী ওই মহিলার অভিযোগ, ‘সমর সিং’ নামে নিজেকে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। লখনউয়ের একটি হোটেলে তাঁকে ডেকে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক করেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ‘সমর সিং’ আদতে জিশান হোসেন। প্রয়াগরাজের বাসিন্দা জিশানের ৩১ বছর বয়স। শুধু বিয়ের প্রতিশ্রুতি নয়, ওই মহিলার কাছ থেকে কয়েক দফায় ১.৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিযুক্ত। অভিযোগকারীর কাছ থেকে অভিযুক্তের বোন এবং জামাইবাবু সোনার গয়না নিয়েছে বলেও অভিযোগ। তাঁদের দুজনকেও পুলিশ গ্রেফতার করেছে।

গত ৮ জুলাই দায়ের করা অভিযোগে মহিলা জানিয়েছেন, তিনি প্রায় এক বছর আগে ‘সমর সিং’-এর সঙ্গে কথা বলা শুরু করেছিলেন। পরে, তাঁদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু ১১ এপ্রিল তাঁরা আবার কথা বলতে শুরু করেন। অভিযোগকারীর কাছে নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দিয়েছিল অভিযুক্তের বোন এবং জামাইবাবু। ওই মহিলার কাছ থেকে সোনার গয়নাও নিয়েছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের বোন শিবলী খান (৩৪) এবং ভগ্নিপতি নাদিম কুরেশি (৩৬)কে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানার এসএইচও আরকে রানা জানিয়েছেন, পুলিশ অভিযুক্তের মোবাইল ফোনও উদ্ধার করেছে। শীঘ্রই একটি চার্জশিট তৈরি করে আদালতে পেশ করা হবে বলে তিনি জানান।

Post Views: 251

Continue Reading

Previous: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা পাইলটের ইচ্ছাকৃত ! বিতর্কিত মন্তব্য প্রখ্যাত বিমান বিশেষজ্ঞের
Next: কুমারটুলি ঘাট পুনর্গঠনে একজোট শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর ও আদানি পোর্টস, নতুন রূপে সেজে উঠবে ঐতিহ্যের নদীর ঘাট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.