Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতার বিধায়কের দাদা

বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতার বিধায়কের দাদা

Online Desk মে 16, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৪ মে ভোটের ফল ঘোষণার দিন ক্যানিং পশ্চিম বিধানসভা এলয়াকায় এক বিজেপি কর্মীকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় ওই কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদার। শুক্রবার রাতে সেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম উত্তম দাস। শুক্রবার রাতেই তাঁকে বাড়ির সামনে থেকে পাকড়াও করে পুলিশ। ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন উত্তম। এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত। গ্রেফতারের পর তাঁর অনুগামীরা রাতেই থানার সামনে জড়ো হয়। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। ঠিক কী অভিযোগ উত্তমের বিরুদ্ধে? পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৪ মে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বসুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই বিজেপি কর্মীর পায়ে গুলি লাগে। সেই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে উত্তমকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী শুক্রবার রাতে বাড়ি থেকে উত্তমকে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটেছে। ক্ষমতায় বসেছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্ন দখল করেছে পদ্ম শিবির। তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি কেন্দ্র। তবে ক্যানিং পশ্চিমে তৃণমূলের পরেশরাম জয়ী হয়েছেন। তাঁর জয়ের ব্যবধান ৪০ হাজারেরও বেশি।

Post Views: 86

Continue Reading

Previous: পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা; নতুন করে দল সাজিয়ে নেওয়ার কথাও ভাবছেন তিনি
Next: ‘নিরলস পরিশ্রম করেছেন’, শনি সকালে মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.