Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘নিরলস পরিশ্রম করেছেন’, শনি সকালে মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

‘নিরলস পরিশ্রম করেছেন’, শনি সকালে মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 16, 2026
Mithun-Suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনে পালাবদলে মিঠুন চক্রবর্তীর ভূমিকা ছিল অনবদ্য, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সে কারণে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যে অভিনেতার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউনে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রায় ঘন্টা খানেক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী নিজেই সমাজ মাধ্যমে অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘বিজেপি কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়ের সাথে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলাম। ২০২১ এর পর থেকে ২০২৬ -এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব ফিরিয়ে আনতে তিনি নিরলস পরিশ্রম করেছেন, এরাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা বোনদের উপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয় গর্জে উঠে যেভাবে পাশে থেকেছেন তার জন্য তাঁকে কুর্ণিশ জানাই।’

উল্লেখ্য, গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিন সেই মঞ্চে ছিলেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাঁর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন ভবানীপুরের বিধায়ক। প্রসঙ্গত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় বিভিন্ন বিধানসভায় কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেগুলি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Post Views: 78

Continue Reading

Previous: বিজেপি কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেফতার বিধায়কের দাদা
Next: চীন সফর শেষে ইরানে কি ফের হতে চলেছে হামলা! ঘনাচ্ছে মেঘ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.