Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ফের চর্চায় শাহরুখ পুত্র! কি করলেন তিনি?

ফের চর্চায় শাহরুখ পুত্র! কি করলেন তিনি?

Online Desk এপ্রিল 3, 2024
aryan.jpg

অপরূপা কাঞ্জিলাল : আবারও খবরে উঠে এসেছে আরিয়ান খান। তবে এবার কোন অপরাধের কারণে নয় এবার তিনি চর্চায় তার প্রেম কাহিনীর জন্য। প্রেম করছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান! আর তিনি কোন ভারতীয় নন, ব্রাজিলের এক নায়িকাকে মন দিলেন আরিয়ান । কিভাবে শুরু হল এই প্রেম?

বলিউডের বাদশার পুত্র তিনি। ছোটবেলা থেকেই ক্যামেরার আশপাশেই বড় হয়েছেন। বিনোদনের জগতে ইতিমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ-পুত্র। কিন্তু তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই ভক্তদের। মাদককাণ্ডে একটা সময় হাজতবাস করতে হয় আরিয়ান খানকে। এ বার তাঁকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়। এবার নাকি প্রেমে পড়েছেন আরিয়ান খান । আর যার প্রেমে পড়েছে তিনি ভারতীয় কেউ নন। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ-পুত্র। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন লারিসা বনেসি। অক্ষয় কুমার, জন আব্রাহামের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু কোথা থেকে জানা গেল লারিসা-আরিয়ানের প্রেমের খবর?

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গিয়েছে তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তাঁর গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।কিন্তু কে এই লারিসা? পেশায় তিনি অভিনেত্রী। ব্রাজিলের নামী মডেল। তবে বেশ কয়েক বছর আগেই ভারতে চলে আসেন। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ়’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলি খানের ‘গো গোয়া গন’-ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়। এ দিকে নিজের প্রথম ওয়েব সিরিজ়ের কাজ নিয়ে ব্যস্ত আরিয়ান। শাহরুখ-পুত্র বলে বাড়তি কোনও অহঙ্কার নেই আরিয়ানের। সকলের মতামতের গুরুত্ব আছে তাঁর কাছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আরিয়ান এমন এক জন মানুষ যিনি সমালোচনা সহ্য করতে যেমন পারেন, তেমনইঅন্যের মতামতকে গুরুত্ব দেন। দিন কয়েক আগেই একটি দৃশ্যে মনের মতো শট পাচ্ছিলেন না, তখন পুরনো সব কলাকুশলীদের পরামর্শ অনুযায়ী শট নেন। বিন্দুমাত্র অহঙ্কার বা আত্মশ্লাঘা নেই আরিয়ানের মধ্যে।

Post Views: 112

Continue Reading

Previous: চার ঘন্টার ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত ভোটের হিংসার ঘটনার তথ্য চাইল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার,
Next: অবশেষে শুক্রবার চূড়ান্ত হচ্ছে বাম কংগ্রেস জোট

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.