জয়ন্ত সাহা, আসানসোল :আসানসোল থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা,গ্রেফতার ২ মহিলা। ঘটনাটি আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ইতিমধ্যেই দুই জন মহিলা কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে পাকড়াও করা হয় গাঁজা পাচারকারী দুই মহিলাকে। এরপর দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুত্রে খবর, দুই মহিলার কাছ দিয়ে চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দুই মহিলার বাড়ি ঝাড়খণ্ডের দিকে। কিন্তু বর্তমানে দুজনই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার সালামপুর থানার পুলিশের পক্ষ থেকে ওই দুই মহিলাকে গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হবে দুই ধৃতকে। তবে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার সবটাই তদন্ত করার পর জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
