Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘রাজনীতির রং লাগতে দেব না’, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের

‘রাজনীতির রং লাগতে দেব না’, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের

Online Desk জানুয়ারি 21, 2026
locket.jpg

ওঙ্কার ডেস্কঃ ১৫ হাজার টাকা মাসিক ভাতা বৃদ্ধি-সহ আটদফা দাবিপূরণে পূর্বঘোষণামতো বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন’। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা সল্টলেকমুখী হওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। শিয়ালদহ, ধর্মতলার কাছে আশাকর্মীদের মিছিলে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আর এই মিছিলে শামিল হতে বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের মিছিলে কোনও রাজনৈতিক রং লাগতে দেবেন না।

সূত্রের খবর, বুধবার সল্টলেক থেকে প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আশাকর্মীদের পাশে থাকার বার্তা দেন। যদিও তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন আশাকর্মীরা। তাঁদের বক্তব্য, এই আন্দোলন অরাজনৈতিক। কোনওভাবেই এই আন্দোলনে রাজনৈতিক রঙ লাগাতে ইচ্ছুক নন তারা। এক আশাকর্মী জানান, ‘ভোট এলে সব দল আমাদের অনেক প্রতিশ্রুতি দেয়। কিন্তু শুধুই প্রতিশ্রুতি। বাস্তবে কোনও লাভ হয় না।

যদিও চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবারই বার্তা দিয়েছিলেন, আশাকর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল। তাঁদের কোনও রাজনৈতিক স্বার্থে পাতা ফাঁদে পা না দেওয়ার বিষয়েও সতর্ক করেন।

আশাকর্মীদের মিছিল ঘিরে স্বাস্থ্যভবনের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। মিছিল যত এগোচ্ছে, তত নিরাপত্তাও বাড়ানো হয়েছে পুলিশের তরফে। স্বাস্থ্যভবনের সামনে মাইকিং করেন পুলিশকর্তারা। আর সেখানে পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে নিজেদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন আশাকর্মীরা।
উল্লেখ্য, শিয়ালদহ ছাড়াও একাধিক জেলা থেকে স্বাস্থ্যভবনমুখী এই মিছিলের প্রতিটিতেই পুলিশের বাধা ছিল। তা উপেক্ষা করে এগোন বিক্ষোভকারীরা। কোথাও কোথাও প্রতিবাদে রাস্তা অবরোধও চলে। তবে পরিস্থিতি বেশি উত্তপ্ত হয় কলকাতায় মিছিল প্রবেশের পর।

Post Views: 71

Continue Reading

Previous: পাথর ছোড়া রুখতে রেলপথে সৌরশক্তি চালিত নজরদারি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের
Next: সংসদে দেরিতে এলে সাংসদের বেতনে কোপ, নয়া কড়া নিয়ম আনছে কেন্দ্র

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.