Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে দেরিতে এলে সাংসদের বেতনে কোপ, নয়া কড়া নিয়ম আনছে কেন্দ্র

সংসদে দেরিতে এলে সাংসদের বেতনে কোপ, নয়া কড়া নিয়ম আনছে কেন্দ্র

Online Desk জানুয়ারি 21, 2026
sangsad-bhawan.jpg

ওঙ্কার ডেস্কঃ পুরনো রীতি বদল। আধুনিক হচ্ছে দেশের সংসদের নিয়ম কানুন। সাংসদের হাজিরা নথিভুক্ত করতে এবার প্রযুক্তিকেই হাতিয়ার করছে কেন্দ্র। সূত্রের খবর, এবার থেকে সাংসদরা সংসদে প্রবেশের পর নিজের আসনে বসলে, তবেই ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নথিভুক্ত হবে। কোনও সাংসদ দেরিতে এলে কোপ পড়বে হাজিরায়। হাজিয়ায় কোপ পড়লে, নিয়মমাফিক কোপ পড়বে সাংসদদের বেতনেও। চলতি বাজেট অধিবেশন থেকেই চালু হচ্ছে এই নিয়ম।
লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি জানিয়েছেন, অতীতের নিয়ম এখন বদলে যাবে। সংসদে এবার থেকে উপস্থিত থাকতেই হবে সাংসদদের। আসন্ন বাজেট অধিবেশনের আগে সংসদে সাংসদ হাজিরার নয়া নিয়ম লাগু হতে চলেছে। এতদিন পর্যন্ত সংসদের বাইরে হাজিরার রেজিস্টার খাতা থাকত। সেখানেই সই করতেন সাংসদরা। বহু ক্ষেত্রেই দেখা যেত সাংসদরা সেখানে সই করে চলে যেতেন। সংসদে প্রবেশ করতেন না। শেষে সংসদ বন্ধ হওয়ার সময় আসতেন। এখন সেটা আর কার্যকর হবে না।
সূত্রের খবর, বিরোধীদের হট্টগোলের জেরে যদি সংসদ মুলতুবি হয় সেক্ষেত্রে সাংসদদের সেদিনের উপস্থিতি নথিভুক্ত হবে না। ফলে সাংসদদের দৈনিক ভাতা এবং বেতনে কোপ পড়বে। শুধু তাই নয়, সংসদে বক্তৃতা অনুবাদও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে, ওয়েবসাইটে কার্যবিবরণী আপলোড করতে অনুবাদ প্রক্রিয়াটি চার ঘন্টা সময় নেয়। এআই ব্যবহার করে, এটি আধ ঘন্টার মধ্যে সম্পন্ন হবে।

Post Views: 217

Continue Reading

Previous: ‘রাজনীতির রং লাগতে দেব না’, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
Next: হাতির হানায় ঝাড়খণ্ডে মৃত্যু ২২ জনের, জারি ‘এলিফ্যান্ট এমারজেন্সি’

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.