Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাতির হানায় ঝাড়খণ্ডে মৃত্যু ২২ জনের, জারি ‘এলিফ্যান্ট এমারজেন্সি’

হাতির হানায় ঝাড়খণ্ডে মৃত্যু ২২ জনের, জারি ‘এলিফ্যান্ট এমারজেন্সি’

Online Desk জানুয়ারি 21, 2026
elephant-dc.jpg

ওঙ্কার ডেস্ক: একটি বুনো হাতির তাণ্ডবে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মৃত্যু হয়েছে ২২ জনের। বন্য প্রাণীর আক্রমণে এত মানুষের মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার ‘এলিফ্যান্ট এমারজেন্সি’ ঘোষণা করেছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দল থেকে আলাদা হয়ে যাওয়ায় হাতিটি অত্যন্ত হিংস্র হয়ে উঠেছে। প্রাণীটি প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

সূত্রের খবর, বন দফতরের তরফে দলছুট হাতিটিকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে প্রাণীটিকে ধরার জন্য ১০০ জনেরও বেশি কর্মীকে মোতায়েন করা হয়েছে। তিন বার হাতিটিকে শান্ত করার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। বন দফতরের আধিকারিকরা মনে করছেন, হাতিটি মিলনের জন্য সঙ্গী খুঁজছে। এই শারীরিক পরিস্থিতিতে প্রাণীটির দেহে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেছে। এই সময় আরও বেশি রাগী হয়ে যায় তারা। সেই সঙ্গে বিপজ্জনক ও অপ্রত্যাশিত আচরণ করে। হাতির এই শারীরিক অবস্থা সাধারণত দুই থেকে তিন মাস স্থায়ী হয়।

বিভাগীয় বন কর্তা কুলদীপ মীনা বিষয়টি নিয়ে বলেন, এই অঞ্চলে এই প্রথম একটি পুরুষ হাতির কারণে এতগুলো মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি নজিরবিহীন পরিস্থিতি। এই অঞ্চলে একটিমাত্র পুরুষ হাতির কারণে এত মৃত্যুর ঘটনা এই প্রথম।’ উল্লেখ্য, ঝাড়খণ্ডে প্রায় ৫৫০ থেকে ৬০০টি হাতি রয়েছে। যার মধ্যে বন্যপ্রাণীর দুটি প্রধান দল পালামু এবং দক্ষিণ ছোটনাগপুর অঞ্চলে সক্রিয়। বন দফতরের এক আধিকারিক বলেন, বনের কাছাকাছি যে গ্রামগুলো রয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই সব এলাকা। কারণ হাতিরা প্রায়শই খাবার ও জলের সন্ধানে লোকালয়ে চলে আসে। বিশেষ করে তারা রাতে গ্রামে ঢুকে পড়ে।

Post Views: 182

Continue Reading

Previous: সংসদে দেরিতে এলে সাংসদের বেতনে কোপ, নয়া কড়া নিয়ম আনছে কেন্দ্র
Next: মদ খাওয়ার পর গলায় খাবার আটকে মৃত্যু ২ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.