Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কিশোরের বিরুদ্ধে, পরে বহুতল থেকে পড়ে মৃত্যু

মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কিশোরের বিরুদ্ধে, পরে বহুতল থেকে পড়ে মৃত্যু

Online Desk নভেম্বর 14, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: অসমের গুয়াহাটিতে চাঞ্চল্যকর ঘটনা। নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠল নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর শহরের এবিসি এলাকায় একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের। শুক্রবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে পূর্ব জ্যোতিনগরের হলধি মিলে। অভিযোগ, সেখানে নিজের বাড়িতেই মাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ওই পড়ুয়া। গুরুতর জখম হন তাঁর মা চন্দ্রাণী কলিতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চন্দ্রাণী। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্যদিকে, মাকে আক্রমণের ঘটনার পর গুয়াহাটির এবিসি এলাকায় একটি বহুতল থেকে পড়ে যায় ওই কিশোর। গুরুতর আঘাতের কারণে পরে তার মৃত্যু হয়। তবে কী ভাবে এবং কেন সে বহুতল থেকে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে ওই কিশোরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। অভিযোগ, মাকে আক্রমণ করার পরই সে বাড়ি ছেড়েছিল। কী কারণে ওই কিশোর মায়ের উপর হামলা চালাল, তা এখনও জানা যায়নি। মাকে আক্রমণ এবং পরবর্তী সময়ে বহুতল থেকে পড়ে মৃত্যুর মধ্যে ঠিক কী ঘটেছিল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে।

Continue Reading

Previous: সিইসিকে নিয়ে এক্সে পোস্ট, অভিষেককে তলব ভবানীপুর থানার! শনিবার বেলা সাড়ে ১২টায় হাজিরার নির্দেশ
Next: আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে, পকসো আইনে মামলা

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.