Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • শেখ হাসিনার দলের যুবনেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়ি দিয়ে বেঁধে মারধর

শেখ হাসিনার দলের যুবনেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়ি দিয়ে বেঁধে মারধর

Online Desk জুন 3, 2025
20250603_171401.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের যুব শাখা যুবলীগের এক নেতার বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। ওই যুবনেতাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর স্থানীয় মানুষজনের। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবলীগ নেতার নাম ইছা মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাধেরখলা গ্রামের বাসিন্দা। সেই সঙ্গে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, এলাকার দোকান থেকে শুরু করে মসজিদ থেকেও জিনিসপত্র চুরি করেছে। দড়ি দিয়ে তাকে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধর করার সময় চুরি যাওয়া জিনিসপত্র ফেরত চাইছিল হামলাকারীরা। বিষয়টি নিয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘যুবককে মারধর করার বিষয়টি তাঁকে কেউ জানায়নি বা চুরির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে চোর সন্দেহে কাউকে এভাবে ধরে এনে মারধর করা বেআইনি। বিষয়টি কেউ থানায় জানায়নি করেনি। অভিযোগ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বদলের বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করেছে ইউনুস সরকার। একদা বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে বর্তমানে দেশছাড়া। তবে যারা দেশে রয়েছেন তারা বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেই আবহে চুরির অভিযোগ তুলে যুবনেতাকে মারধর করার ঘটনা সামনে এলো।

Post Views: 264

Continue Reading

Previous: উত্তর সিকিমে ধ্বসের কবলে আটকে ১৬০০ পর্যটক, শুরু হল এয়ারলিফট অভিযান
Next: সাইকেলে চড়েই পেট চলে গৌরাঙ্গের, বিশ্ব সাইকেল দিবসে বাগডোকরায় চোখধাঁধানো খেলা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.