Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তর সিকিমে ধ্বসের কবলে আটকে ১৬০০ পর্যটক, শুরু হল এয়ারলিফট অভিযান

উত্তর সিকিমে ধ্বসের কবলে আটকে ১৬০০ পর্যটক, শুরু হল এয়ারলিফট অভিযান

Online Desk জুন 3, 2025
siliguri-airlift.jpeg

নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি : টানা বৃষ্টির জেরে ধস নেমেছে উত্তর সিকিমের একাধিক এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচেন ও লাচুংয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটনস্থল। আটকে পড়েছেন প্রায় ১,৬০০ পর্যটক। তিন সেনা জওয়ানের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ আরও ছ’জন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে অবশেষে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে শুরু হল বিশেষ উদ্ধার অভিযান।
সোমবার, লাচুংয়ে আটকে থাকা প্রায় ১,৫০০ পর্যটককে ২৮৪টি গাড়ি এবং ১৬টি বাইকের সাহায্যে ফিডাং হয়ে সরিয়ে আনা হয়। কিন্তু রবিবার রাতের নতুন ধসে ফের বন্ধ হয়ে যায় পথ। ফলে আটকে পড়া পর্যটকদের আর উদ্ধার করা যাচ্ছিল না।
এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়— এয়ারলিফট করে উদ্ধার করতে হবে পর্যটকদের। সেইমতো মঙ্গলবার সকালেই পাকইয়ং বিমানবন্দর থেকে V-5 হেলিকপ্টারে রওনা দেয় ২৯ জনের বিশেষ এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী) দল।
ধ্বসপ্রবণ এলাকায় প্রথমে নামানো হয় তাঁদের। সেখানেই সেনা ছাউনির কাছে ধসের কারণে প্রাণ হারিয়েছেন তিন জওয়ান। নিখোঁজ ছয় সেনার খোঁজে তল্লাশি শুরু করে এই দলটি। এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে, সেনাদের উদ্ধারের পাশাপাশি ওই এলাকায় আটকে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে, যাতে তাদের পরবর্তী পর্যায়ে হেলিকপ্টারে উদ্ধার করা যায়।

উদ্ধারকারী দলের সঙ্গে রয়েছে স্যাটেলাইট ফোন, বিশেষ কমিউনিকেশন ডিভাইস, এবং বিপর্যয় মোকাবিলার অত্যাধুনিক যন্ত্রপাতি।
উত্তর সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া এবং ধস পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে পর্যটকদের এয়ারলিফট করে ফিরিয়ে আনা হবে। তবে এখনও কিছু এলাকায় পৌঁছনো সম্ভব হয়নি।
প্রশাসনের এক আধিকারিক জানান, “জমি পথ বিপজ্জনক হয়ে উঠেছে। কয়েকটি এলাকায় রাস্তাই নেই। হেলিকপ্টারই একমাত্র ভরসা। পরিস্থিতির উপর নজর রাখছি। উদ্ধার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের পরিবার— সকলের মুখেই উৎকণ্ঠা। তবে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সম্মিলিত চেষ্টায় আশা, শীঘ্রই ফিরবেন সকলেই।

Post Views: 328

Continue Reading

Previous: বাংলাদেশের নির্বাচন নিয়ে মতোবিরোধ, ইউনূসের পাশে দাঁড়াল জামাত।
Next: শেখ হাসিনার দলের যুবনেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়ি দিয়ে বেঁধে মারধর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.