Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাইকেলে চড়েই পেট চলে গৌরাঙ্গের, বিশ্ব সাইকেল দিবসে বাগডোকরায় চোখধাঁধানো খেলা

সাইকেলে চড়েই পেট চলে গৌরাঙ্গের, বিশ্ব সাইকেল দিবসে বাগডোকরায় চোখধাঁধানো খেলা

Online Desk জুন 3, 2025
JALPAIGURI-CYCLE-STUNT.png

নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি: না, কোনও সার্কাস দলের সদস্য নন তিনি। নেই আলো ঝলমলে মঞ্চ, নেই কোনও স্পনসরও। কাঁধে ছোট মাইক, সঙ্গী একটি পুরনো, ব্রেকহীন সাইকেল। সেই সাইকেলেই যেন যাদু দেখালেন গৌরাঙ্গ দাস। বিশ্ব বাইসাইকেল দিবসেই চমকে দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের বাগডোকরা মোড়ের মানুষজনকে।
জলপাইগুড়ির রাহুতবাগান থেকে প্রায় ৪০ কিমি পথ সাইকেলে চেপে এসে পৌঁছেছেন গৌরাঙ্গ। তার পরে একটি ছোট পাড়ার মোড়ে দাঁড়িয়েই ঘোষণা, “সার্কার সার্কাস! সার্কাস দেখতে চলে আসুন!”
ডাকে সাড়া দেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই রাস্তার ধারে ভিড় করেন প্রায় পঞ্চাশ জন। ছোটদের সঙ্গে দাঁড়ান বড়রাও। শুরু হয় গৌরাঙ্গের খেলা—সাইকেলের চাকা ঘোরে, আর সঙ্গে দর্শকের চোখও। কখনও এক চাকায় সাইকেল চালাচ্ছেন, কখনও চলন্ত সাইকেলে দাঁড়িয়ে পড়ছেন। কখনও চোখের পাতার ভাঁজে তোলা হচ্ছে ধারালো ব্লেড, কখনও ঘূর্ণায়মান চাকা শরীরের মধ্য দিয়ে গলিয়ে দেওয়া হচ্ছে। সবটাই ওই ব্রেকহীন সাইকেলেই।
প্রতিটি কসরতের শেষে হাততালির ঝড়। চমকে যান ৮ থেকে ৮০।
খেলা শেষে সাদাসিধে অনুরোধ, “যদি ভালো লেগে থাকে, তবে কুড়ি টাকা করে দিন।” অনেকেই এগিয়ে আসেন খুশিমনে—কেউ কুড়ি, কেউ পঞ্চাশ, কেউ বা একশো।
গৌরাঙ্গ দাসের কথায়, “বছরের ৩৬৫ দিনই ঘুরে ঘুরে সাইকেল খেলা দেখিয়ে উপার্জন করি। সাধারণত স্কুলে যাই, শিক্ষার্থীদের আনন্দ দিতে। শিক্ষকদের কাছ থেকেই যা পাই, তাতেই চলে সংসার। গরমের ছুটিতে পাড়ায় পাড়ায় ঘুরি।”
এই পেশার ঝুঁকিও কম নয়। তবু ঝুঁকি নিতেই হয়, কারণ তা না হলে পেট চলবে না। “স্ত্রী আর দুই সন্তান আছে। এই জীবনবাজির খেলাই আমাদের রোজগারের একমাত্র ভরসা,” বলছেন গৌরাঙ্গ।
স্থানীয় বাসিন্দা বাপ্পা রায় পাটোয়ারী বলছেন, “সাইকেলের উপর এত রকম খেলা আগে দেখিনি। তাই উনি কুড়ি টাকা চাইলেও, আমি খুশি হয়ে একশো টাকা দিলাম।”
সত্যিই, অভাব আর প্রতিভার দোলাচলে দাঁড়িয়ে গৌরাঙ্গের জীবন যেন এক চলন্ত সার্কাস। আজ, বিশ্ব সাইকেল দিবসে, সেই সার্কাসই ছুঁয়ে গেল বহু মানুষের মন।

Post Views: 490

Continue Reading

Previous: শেখ হাসিনার দলের যুবনেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়ি দিয়ে বেঁধে মারধর
Next: অচেনা প্রাণীর কামড়ে মধ্যপ্রদেশে প্রাণ হারালেন ৬ জন

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.