Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অচেনা প্রাণীর কামড়ে মধ্যপ্রদেশে প্রাণ হারালেন ৬ জন

অচেনা প্রাণীর কামড়ে মধ্যপ্রদেশে প্রাণ হারালেন ৬ জন

Online Desk জুন 3, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: এক অচেনা প্রাণীর দৌরাত্মে আতঙ্কিত মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার লিম্বাই গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের দাবি রাতের অন্ধকারে এক অচেনা প্রাণী এসে কামড়ে দিয়ে চলে যাচ্ছে। আর যার ফলে এক এক করে গ্রামের ছয় জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বন দফতর ঘাতক প্রাণীটিকে শনাক্ত করতে বা ধরতে পারেনি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার লিম্বাই গ্রামে গত বেশ কয়েক দিন ধরেই রাতের অন্ধকারে অচেনা ওই প্রাণীটি বিচরণ করছে। কারোর উঠোনে তো কারোর বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা মানুষজনকে কামড় দিয়ে চলে যাচ্ছে। স্থানীয়দের দাবি, প্রাণীটি কামড় দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। এখনও পর্যন্ত অচেনা ওই প্রাণীটির কামড়ের জেরে ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের জলাতঙ্কের টিকা দেওয়া সত্ত্বেও বাঁচানো যায়নি।

কয়েক জন প্রত্যক্ষদর্শীর মতে, প্রাণীটিকে অনেকটা কুকুরের মতো দেখতে। তবে ঠিক কুকুর নয়, বরং হায়েনার মতো নানা বৈশিষ্ট্যও তার দেহে রয়েছে। জন্তুটির চারটি পা অসমান। প্রাণীটির কামড়ে জখম ১৭ জনকে ভর্তি করানো হয় বারওয়ানি এবং ইনদওরের চিকিৎসাকেন্দ্রগুলিতে। কিন্তু ছয় জনের মৃত্যু হয়েছে জলাতঙ্কের টিকা দেওয়া সত্ত্বেও। প্রশাসন সূত্রে খবর, গত ২৩ মে থেকে ২ জুনের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুই মহিলা এবং চার জন পুরুষ রয়েছেন। নিহতদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে।

Post Views: 205

Continue Reading

Previous: সাইকেলে চড়েই পেট চলে গৌরাঙ্গের, বিশ্ব সাইকেল দিবসে বাগডোকরায় চোখধাঁধানো খেলা
Next: পুলিশের জালে অপহরণ কান্ডের মূল কান্ডারি সহ গ্রেফতার মোট চারজন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.