Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের সুটকেস-কাণ্ড, বাগুইহাটিতে উদ্ধার যুবতীর তিন টুকরো দেহ

ফের সুটকেস-কাণ্ড, বাগুইহাটিতে উদ্ধার যুবতীর তিন টুকরো দেহ

Online Desk এপ্রিল 22, 2025
BAGUIHATI-SUITCASE.jpg

মানস চৌধুরী, কলকাতা : ফের সুটকেস থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা। কুমারটুলি সুটকেসকাণ্ডের পর এবার ঘটনার কেন্দ্রস্থল বাগুইহাটির দেশবন্ধু নগর। সোমবার সকালে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কর্মীরা যখন দেশবন্ধু নগরে নিত্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন, তখনই এক পরিত্যক্ত সুটকেস থেকে চুল বেরিয়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর থানায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সুটকেসটি খুলতেই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য। ভিতরে ছিল বছর ত্রিশের এক তরুণীর তিন টুকরো করা মৃতদেহ। মৃতার মুখে জড়ানো ছিল কালো টেপ। প্রাথমিকভাবে অনুমান, ঘটনাটি একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন।

দেহটি প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরজিকর হাসপাতালে। এখনও পর্যন্ত মৃতা তরুণীর নাম, পরিচয় জানা যায়নি। পুলিশ তরফে আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এলাকা জুড়ে থাকা সিসিটিভির ফুটেজ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুতর। মৃতদেহটি কীভাবে এখানে এল, কে বা কারা এই অপরাধে যুক্ত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই সমস্ত তথ্য সামনে আসবে বলে আমরা আশাবাদী।”

এই ঘটনাকে ঘিরে স্বভাবতই এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Post Views: 91

Continue Reading

Previous: আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান
Next: ‘কে যোগ্য, কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই’, চাকরিহারা শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.