Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৭১-এর স্মৃতি বিজড়িত বালুরঘাটের ‘ট্যাঙ্ক মোড়’

৭১-এর স্মৃতি বিজড়িত বালুরঘাটের ‘ট্যাঙ্ক মোড়’

Online Desk ডিসেম্বর 16, 2025
Screenshot-2025-12-16-161716.png

শঙ্কু কর্মকার, বালুরঘাট: ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অবদান ছিল অনস্বীকার্য—এ কথা আজও স্মরণ করিয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে। বাংলাদেশের রাজনীতিতেও এসেছে পরিবর্তন। তবে সীমান্ত লাগোয়া ভারতের মানুষ এখনও ভুলে যাননি ১৯৭১-এর সেই দিনগুলি—পাকিস্তানি সেনার বর্বরতা, আর তার বিরুদ্ধে ভারতীয় সেনার সাহসী প্রতিরোধ। বালুরঘাট শহরের প্রবেশপথে এই স্মৃতিরই এক উজ্জ্বল নিদর্শন যুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক। ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের স্মারক হিসেবে আজও তা বহন করে চলেছে ভারতীয় সেনার গৌরব।
যুদ্ধের সময় বালুরঘাট ও আশপাশের এলাকার মানুষ নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনাদের। সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে এই অঞ্চলের তৎকালীন মেজর জেনারেল লেফটেন্যান্ট লক্ষ্মণ সিং লাহেল যুদ্ধজয়ের পর পাকিস্তানি সেনার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যান। পরবর্তীকালে রঘুনাথপুর এলাকায় ট্যাঙ্কটি স্থাপন করা হলে, তার নামেই এলাকাটি পরিচিত হয়ে ওঠে—‘ট্যাঙ্ক মোড়’। বর্তমানে বালুরঘাট পৌরসভা সেই স্থানকে আরও সাজিয়ে তুলেছে ‘৭১ স্মারক উদ্যান’ হিসেবে। এই প্রসঙ্গে বালুরঘাটের বিশিষ্ট সাংবাদিক শঙ্কর দাস বলেন, “ভারতীয় সেনাদের নিয়ে আমাদের গর্বের অন্যতম অধ্যায় ১৯৭১-এর ভারত–পাকিস্তান যুদ্ধ”।
তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বালুরঘাট। জানা যায় হিলি ব্যাটলে লেফটেন্যান্ট লক্ষ্মণ সিং লাহেলের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী পরাস্ত হয়। সেই সময় বালুরঘাট ও এই অঞ্চলের মানুষের সহযোগিতা ভারতীয় সেনারা কখনও ভুলে যাননি। শত্রুপক্ষের একটি যুদ্ধযান হয়েও এই ট্যাঙ্ক এখন আর শুধু লোহার কাঠামো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সেনার বীরত্ব, আত্মত্যাগ ও গরিমা। সেই কারণেই বালুরঘাটের মানুষ আজও গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন একাত্তরের সেই স্মৃতিচিহ্নের দিকে—যা মনে করিয়ে দেয়, ইতিহাস কখনও বিলুপ্ত হয় না।

Post Views: 313

Continue Reading

Previous: রাষ্ট্রসংঘে পাকিস্তানের দাবি খারিজ দিল্লির; ইমরানের বন্দিত্ব মুনিরের দায়মুক্তি নিয়ে তীব্র আক্রমণ ভারতের
Next: বাংলাদেশের অরাজকতায় মর্মাহত ৭১ এর ভারতীয় জেমস বন্ড

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.