Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বদলের বাংলাদেশে এখনও জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ, মুখ ঢাকতে জন্মাষ্টমীর শুভেচ্ছা ইউনুসের

বদলের বাংলাদেশে এখনও জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ, মুখ ঢাকতে জন্মাষ্টমীর শুভেচ্ছা ইউনুসের

Online Desk আগস্ট 16, 2025
yunus-chinmay.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর বাংলাদেশে ক্ষমতার পালা বদল হওয়ার পর শাসনভার সামলাচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। মহম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কুর্সিতে বসার পর গ্রেফতার করা হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। বর্তমানে তিনি জেলে বন্দি রয়েছেন। যা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকে। এই আবহে নিজেদের হিন্দু বিরোধী মুখ ঢাকতে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মহম্মদ ইউনুস।

শনিবার জন্মাষ্টমীর দিনে মহম্মদ ইউনুস বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ সমাজে ন্যায়বিচার, মানবিক করুণা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। যেখানেই তিনি অন্যায় বা নিপীড়ন দেখেছেন, সেখানেই তিনি ভালো শক্তিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন। স্রষ্টার প্রতি ভক্তি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার উপর কেন্দ্রীভূত তাঁর দর্শন এবং মূল্যবোধ কেবল সনাতন ধর্মের অনুসারীদেরই নয়, সকল ধর্মের মানুষকেও অনুপ্রাণিত করবে।’

শনিবার ঢাকায় জন্মাষ্টমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই শোভাযাত্রায় বাংলাদেশের তিন বাহিনীর প্রধান অংশ নেবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল উপস্থিত থাকবেন। তিন বাহিনীর প্রধানই জন্মাষ্টমী উপলক্ষে তাঁদের শুভেচ্ছা জানাবেন এবং ঢাকার পলাশী মোড় থেকে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করবেন।

Post Views: 274

Continue Reading

Previous: হিন্দোলের সঙ্গে আফতাবের মিল পাচ্ছেন আইনজীবী; হিন্দোল মজুমদারকে ১৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল আদালত
Next: বব সিম্পসনের মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.