Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ছাব্বিশের শুরুতেই হবে বাংলাদেশের নির্বাচন; গন-অভ্যুত্থানের বর্ষপুর্তির ভাষনে জানালেন ইউনূস

ছাব্বিশের শুরুতেই হবে বাংলাদেশের নির্বাচন; গন-অভ্যুত্থানের বর্ষপুর্তির ভাষনে জানালেন ইউনূস

Online Desk আগস্ট 6, 2025
yunus.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ফের জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউনুস স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভাষণ ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এই ঘোষণা যে তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।
এদিন বাংলাদেশ সময় রাত ৮টা ২০ মিনিটে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইউনুস বলেন, “এবার সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে”। তার আগে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। প্রধান উপদেষ্টার কথায় উঠে আসে তাঁর সরকারের তিনটি মূল লক্ষ্য সংস্কার, বিচার এবং অবাধ জাতীয় নির্বাচন আয়োজন। এই তিন কাজ সফলভাবে সম্পন্ন করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে জানান ইউনুস।
এদিনের ভাষণের পরই স্পষ্ট হয়ে যায়, নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে একটি চিঠি পাঠানো হবে, যেখানে অনুরোধ জানানো হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই যেন জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়।
এই ঘোষণার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক বিরোধী শিবিরও সরব হয়েছে। গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, “এখন আমার সমস্যা হলে আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব? কোনো এমপি নেই তো। আমার কথা কে সংসদে বলবে? লোক নেই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নেই। এ জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার”।
হাসিনার দেশ ছাড়ার পর দেশের পরিস্থিতি জটিল হতে শুরু করে। ব্যাপক হারে বাড়তে থাকে চুরি, ছিনতায় খুনের মত অপরাধমুলক কাজ। দেশের সাংবিধানিক পরিকাঠামোতে গলদ থাকলে দেশের অবস্থা কেমন হয় সেটা বর্তমান বাংলাদেশেকে দেখলেই বোঝা যায়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন, সহিংসতা ও সাংবিধানিক সংকটের মধ্যেই এই নির্বাচন ঘিরে আশা জেগেছে সাধারণ মানুষের মনে। বিশেষ করে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বহু মানুষ। এখন দেখার, নির্বাচন কমিশন কবে নির্দিষ্ট দিন ঘোষণা করে এবং সমস্ত রাজনৈতিক দল সেই নির্বাচনে কতটা সক্রিয়ভাবে অংশ নেয়। তবে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ প্রশমিত হবে না বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Post Views: 284

Continue Reading

Previous: নেতাদের দলের স্বার্থে কাজ করার বার্তা অভিষেকের
Next: ভিন-জাতে বিয়ে, মেয়ের সামনে জামাইকে গুলি করে খুন করলেন শ্বশুর

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.