Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাক্ষসদের তান্ডব হচ্ছিল সেসময়, দীপু হত্যাকান্ডের বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী

রাক্ষসদের তান্ডব হচ্ছিল সেসময়, দীপু হত্যাকান্ডের বর্ণনা দিলেন এক প্রত্যক্ষদর্শী

Online Desk ডিসেম্বর 28, 2025
dipu-das.jpg

ওঙ্কার ডেস্কঃ হাদি মৃত্যুর পর উত্তাল হয় পদ্মপাড়। বাংলাদেশের ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু দাসের হত্যাকান্ড গোটা বিশ্বকে বিচলত করেছে। ঘটনাপ্রবাহে জনতার রোষ গিয়ে পড়েছিল হিন্দু যুবক দীপু দাসের উপর। অভিযোগ ছিল, ধর্মের অবমাননা করেছিলেন তিনি। কিন্তু তার কোনও প্রমাণ মেলেনি। তবে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে ও ক্ষোভের আগুনে জ্বলে মরতে হয়েছিল দীপু দাসকে। পিটিয়ে খুনের পর তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কট্টরপন্থীদের বিরুদ্ধে। সেই হত্যাকাণ্ডের কয়েক মুহূর্তের পূর্ণাঙ্গ বিবরণ দিলেন এক যুবক।
ওই যুবক দীপুর সহকর্মী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক জানান, “শুধু হিন্দু হওয়ার কারণেই নয়, দীপু কঠোর পরিশ্রমী ছিলেন। তাই তাঁকে বহু মানুষ ঈর্ষা করতেন। এই কারণেও তাঁকে হত্যা করা হয়েছে। যাঁরা কারখানায় কাজ পাননি, তাঁরা গুজব ছড়িয়েছিলেন যে দীপু ধর্ম অবমাননা করেছেন।
ঘটনার দিন রাতে যেন রাক্ষসদের তাণ্ডব চলেছিল। আক্রমণকারীরা রাক্ষসদের মতো আচরণ করেছিল, এমনটাই জানিয়েছেন সেই যুবক। তিনি জানান, “দীপুকে অফিসে ডাকা হয়েছিল। তাঁকে জোর করে ইস্তফা দিতে বাধ্য করানো হয়। কারখানার শ্রমিকদের সঙ্গে সেখানে বহিরাগতরাও ছিলেন। ইস্তফা দিতেই দীপুকে উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় দীপুর। তারপর তাঁর দেহটিকে অন্তত ১ কিলোমিটার টেনে নিয়ে গিয়ে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং অগ্নিসংযোগ করে দেওয়া হয়। উপস্থিত জনতা কট্টরপন্থী ছিলেন। আমরা কোনও প্রতিবাদ করতে পারিনি।”
প্রসঙ্গত, দীপু হত্যায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপুর মৃত্যুতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মুখ খুলেছে রাষ্ট্রপুঞ্জও ।

Post Views: 199

Continue Reading

Previous: কাশ্মীরে জইশ ও হিজবুল জঙ্গিদের নিকেশ করতে বিশেষ অপারেশনে ভারতীয় সেনা
Next: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মন্তব্য ঘিরে বিতর্ক; দলের মধ্যে ফের প্রকাশ্যে মতানৈক্য

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.