Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে হয়ত ধনী বোর্ড বিসিসিআইও কেন্দ্রীয় সরকারের আওতায় !

এবারে হয়ত ধনী বোর্ড বিসিসিআইও কেন্দ্রীয় সরকারের আওতায় !

Online Desk জুলাই 23, 2025
FB_IMG_1753208069556.jpg

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ কি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে? ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল পেশ হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন আইনের আওতায় আনা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া সংস্থাগুলো আলাদা নীতিতে পরিচালিত হয়। কিন্তু সমস্ত খেলাকে একই সূত্রে বাঁধার পরিকল্পনা চলছে। সেই কারণেই নতুন ক্রীড়া বিল পেশ হতে চলেছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে স্থান পাবে ক্রিকেট। শীঘ্রই অলিম্পিক স্পোর্টসের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ক্রিকেটকে। সেই কারণেই বিসিসিআইকে নতুন আইনের আওতায় নিয়ে আসতে চাইছে কেন্দ্রীয় সরকার।

এতদিন পর্যন্ত নিজের মতো চলত বোর্ড। নিজস্ব সংবিধান ছিল। স্বাধীন সংস্থা হিসেবে কাজ করত। কিন্তু এবার সেটা বদলে যেতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক জানান, ন্যাশনাল স্পোর্টস বিলের আওতায় থাকবে বিসিসিআই। অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে হলে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় আসতে হবে বিসিসিআইকে। কারণ আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা ক্রিকেটারদের আই‌ওএর প্রতিনিধি হিসেবে বিবেচনা করে। এতদিন দেশের সব ক্রীড়া সংস্থাকে নিয়ন্ত্রণ করত আইওএ। নতুন আইনের ফলে সেই আওতা চলে যাবে স্পোর্টস বোর্ডের কাছে। দেশের খেলাধুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্যই এই বিলে ন্যাশনাল স্পোর্টস বোর্ড গঠনের সুপারিশ রয়েছে।

Post Views: 219

Continue Reading

Previous: ফের উত্তাল মণিপুর; কুকি সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু ৫
Next: তোলাবাজিতে অভিযুক্ত অম্বরীশ নির্দোষ, সিএবিতে এবার চিঠি আজহারের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.