Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • বঙ্গ বিজেপির কুর্শিয়ানা

বঙ্গ বিজেপির কুর্শিয়ানা

Online Desk জুন 27, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : বঙ্গ বিজেপির কুর্শি বদলের প্রক্রিয়া শুরু হতে চললো। বহু টালবাহনার পর অবশেষে রাজ্যে সভাপতি নির্বাচনের বিজ্ঞতি জারি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের জাতীয় নির্বাচনী আধিকারিক লক্ষণগারু বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতা নির্বাচনে মুখ্য আধিকারিক হিসেবে রবিশঙ্কর প্রসাদের নাম ঘোষণা করেছেন। শোনা যাচ্ছে, তিনি খুব শিগগির বাংলায় আসছেন। এবং, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই তিনি রাজ্যের সভাপতি ঠিক করে দেবেন।

কিন্তু যে বিষয়টি নিয়ে এতদিন ধরে টালবাহনা চলছিল তা কি সত্যি মিটলো ? সামনের নির্বাচনকে মাথায় রেখে এক্ষুণিই নতুন মুখ, নাকি সুকান্ত মজুমদারকেই রেখে দেওয়া হবে তা নিয়ে সংশয়ই রয়েই যায়। তবে অনেকেই মনে করছেন, নতুন মুখ এনে এই মুহূর্তে নির্বাচনের দোরগড়ায় হয়তো কোনো রিকস্ নিতে চাইবেন না রবিশঙ্কর প্রসাদ। তিনি নিঃসন্দেহে একজন পোড় খাওয়া রাজনীতিক। বহুদিন ধরে রয়েছেন সংসদীয় রাজনীতিতে। বাজপেয়ী ও মোদী উভয়েরই মন্ত্রিসভায় বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। সর্বপরি বঙ্গ বিজেপির অন্দরমহল সম্পর্কে তাঁর ধারণাও অস্পষ্ট নয়। তাহলে কি, সাংগঠনিক নিয়ম মেনে ফের সুকান্তকেই রেখে দেবেন ?

এটা ঠিক, দলের ভাবমূর্তির জন্য একজন নির্বাচিত সভাপতি দরকার। নাহলে সামনের নির্বাচনে মুখ পুড়বে বঙ্গ বিজেপির। তৃণমূলের হাতেও একটা অস্ত্র এসে যাবে, তা হল- যে দল একজন সভাপতি ঠিক করতে পারে না সে আবার মুখ্যমন্ত্রী দেবে কী করে ! আগামী বছর বাংলার নির্বাচন। তার জন্য হাতে খুব একটা সময়ও নেই। এর মধ্যে রয়েছে বর্ষা, তারপর পুজো, তারপর ক্রিশমাস। এসব বাদ দিয়ে হয়তো হাতে থাকবে ৬-৭ মাস। এর মধ্যে নতুন সভাপতির পক্ষে রাজ্যের সংগঠনকে মজবুত করে ভোটকেন্দ্রিক করা চাট্টিখানি কথা নয়। সেই সঙ্গে এমন কোনো নতুন মুখ দেখে যাচ্ছে না, যিনি রাজ্য বিজেপির অভ্যন্তরীণ ফাটল বুজিয়ে সর্বসম্মত ভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন। তবুও বঙ্গ বিজেপির সভাপতি পদ নিয়ে একটা আগ্রহ এবং বিস্ময় থেকেই যায়। আর তো কটা দিন, হিসেবটা তারপরই পরিষ্কার হবে।

Post Views: 250

Continue Reading

Previous: বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন মুখ, না সুকান্তই ! রবিশঙ্করের দায়িত্বে চূড়ান্ত হবে খুব শিগগির
Next: বাংলায় ঘনাচ্ছে নিম্নচাপ! উত্তর থেকে দক্ষিণ ভিজবে সব জেলা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.