Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাঞ্চনের পর এবার মানিক, ফের বিল বিতর্কে জড়ালেন এক তৃণমূল নেতা

কাঞ্চনের পর এবার মানিক, ফের বিল বিতর্কে জড়ালেন এক তৃণমূল নেতা

Online Desk জানুয়ারি 7, 2025
Untitled-design-15.png

ওঙ্কার ডেস্কঃ তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রীর ছ’লক্ষ টাকার ডেলিভারির মেডিক্যাল বিল নিয়ে জোর বিতর্ক হয়েছিল কিছুদিন আগেই।এবার তৃণমূলের আরেক বিধায়কের মেডিক্যাল বিল নিয়ে শুরু হয়েছে নতুন করে জলঘোলা। বিধায়কের নাম মানিক ভট্টাচার্য। যিনি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। কিছুদিন আগেই জামিনে ছাড়া পেয়েছেন তিনি। বিধানসভা সূত্রে খবর, সম্প্রতি পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য কয়েকটি মেডিক্যাল বিল বিধানসভার টিএ-ডিএ সেকশনে জমা দেন, যার মধ্যে একটি বিল নিয়ে ওঠে প্রশ্ন। বিলটি খতিয়ে দেখার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার ডেকে পাঠান প্রেসিডেন্সি জেলের সুপারকে।
বিধানসভা সূত্রের খবর, মানিক যেসব বিল বিধানসভায় জমা দিয়েছিলেন , তার মধ্যে একটি হল তাঁর কারাবন্দি থাকাকালীন সময়ের। নিয়মানুযায়ী, কোনও বন্দী জেলে থাকাকালীন তাঁর সমস্ত চিকিৎসার যাবতীয় দায়ভার বহন করে জেল কর্তৃপক্ষ। সেই সূত্রেই বিধানসভার অন্দরে প্রশ্ন উঠছে, কারাবন্দি থাকার সময় চিকিৎসার খরচের বিল মানিক কী ভাবে বিধানসভায় জমা দিলেন? তবে বিধানসভার অন্য একটি সূত্র জানিয়েছে, মানিক যদি জেলযাত্রার আগে কোনও রোগে আক্রান্ত হয়ে থাকেন, ধারাবাহিক ভাবে সেই রোগের চিকিৎসা চলতে থাকে এবং তিনি জেলে যাওয়ার পরেও বাইরে থেকে সেই সংক্রান্ত চিকিৎসা বা ওষুধের বন্দোবস্ত যদি তাঁর পরিবারকে করতে হয় , সে ক্ষেত্রে বিধানসভায় বিধায়ক হিসেবে মানিক সেই মেডিক্যাল বিল জমা দিতেই পারেন।
বিধানসভার টিএ-ডিএ সেকশন থেকেই মেডিক্যাল বিল সংক্রান্ত কাজ করা হয়ে থাকে। বিলগুলিতে যদি খুব বেশী অসংগতি না থাকে তাহলে তা নিয়ে জানানো হয় না উচ্চস্তরে। এর আগে কাঞ্চন মল্লিকের কন্যা সন্তান জন্মের বিলের পরিমান ছিল প্রায় ৬ লক্ষ টাকা, শিশু প্রসবের বিল এত কি করে হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবারও সেই একই রকম সমস্যার জন্যই শুরু হয়েছে শোরগোল। যদিও সোমবার বৈঠকের পর মুখ খোলেননি জেল সুপার বা স্পিকার কেউই।

Post Views: 133

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নাবালিকাকে ধর্ষক ‘ধর্মগুরু’ আশারাম বাপু
Next: মাদি তালালের পরিবর্তে ইস্টবেঙ্গলে সই করলেন ভেনেজুয়েলান মিডফিল্ডার রিচার্ড সেলিস

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.