Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রবি লেখা
  • ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

Online Desk নভেম্বর 15, 2026
গদ্রবঙ্গার-অভিশাপ.jpg

গদ্রবঙ্গার অভিশাপ

অসীম সেন

পর্ব-১

সাঁওতাল লোকবিশ্বাস ও প্রাচীন উপকথা অনুসারে গদ্রবঙ্গা এক ভয়ঙ্কর অপদেবতা। প্রাচীন লোককথা অনুযায়ী, গদ্রবঙ্গার আকৃতি কোনো পূর্ণাঙ্গ মানুষের মতো নয়। এর মুখমণ্ডলটি দেখতে এক বা দুই বছর বয়সী একটি ছোট্ট শিশুর মতো হয়। সাঁওতাল বা সারণা ধর্মীয় বিশ্বাসে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির রূপকে আত্মাদের বঙ্গা বলা হয় তবে অন্যান্য কল্যাণময় শক্তির বিপরীতে গদ্রবঙ্গার উৎপত্তি ও পরিচয় ঘিরে রয়েছে এক নিষ্ঠুর লোভের উপাখ্যান।

প্রথম দৃশ্য

সময়টা একশ বছর আগেকার। পুরুলিয়ার জিলিংসেরেং, জঙ্গল বেষ্টিত একটি আদিবাসী গ্রাম। সেই জঙ্গলে আগুন জ্বলছে। এক মহিলা মাটিতে নকশা কেটে পুজো করছে। অদ্ভুত অদ্ভুত জিনিশ নকশার মধ্যে বিশেষ ভাবে সাজানো রয়েছে। নকশার মাঝে রয়েছে একটি ধাতুর শিশু মূর্তি। তার পাশেই রয়েছে একটি জীবন্ত শিশু। রাত বাড়ছে ঘোর অমাবস্যা। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। মহিলা মানুষের মাথার খুলিতে একটা পানীয় ঢেলে পুরোটা খেয়ে ফেলল। তারপরে হাতে তুলে নিল একটা ধারালো ছোরা। চোখের পলকে শিশুটির বুকে বিঁধে গেল ছোরাটা। শিশুটার মুখ দিয়ে রক্ত উঠে এল। স্থির হয়ে গেল শিশুটার দেহ। হঠাৎই পিছনের জঙ্গলে হৈ হৈ শব্দ। কেউ একজন চেঁচিয়ে উঠল ‘ওই যে হারামজাদীটা ’
অপরজন বলল, ‘ইস একেবারে শেষ করে দিয়েছে’
একজন মহিলার কাছে গিয়ে হাত ধরতে চাইলে সাপের মত ফোঁস করে উঠল মহিলা। হিস হিস শব্দে বলে উঠল ‘আমাকে ধরবি অত সাহস!’ বলেই হাতের ছোরাটা চালিয়ে দিল।
লোকটির হাত দিয়ে গলগল করে রক্ত ঝরছে। হঠাৎই দূর থেকে বন্দুকের আওয়াজ। মেয়েটি কাটা কলাগাছের মত পড়ে গেল মাটিতে। হাতে দোনলা বন্দুক নিয়ে এগিয়ে এলেন জমিদার ব্রজ কিশোর চৌধুরী। একটা গালি দিয়ে বললেন ‘ লাসটা বামনীর জলে ভাসিয়ে দে। আর আমার বাচ্চাকে নিয়ে আয় বাড়িতে’।
ইতিমধ্যে ভীড়ে থাকা এক তান্ত্রিক এগিয়ে গেলেন পুজো বেদীর কাছে। ‘ঘোর সর্বনাশ আসতে চলেছে, গদ্রবঙ্গার আহ্বান সম্পূর্ণ হয়েছে। আর এই যজ্ঞের এক প্রহরের মধ্যে মারা গিয়েছে শয়তানি। তার মানে গদ্রবঙ্গা জেগে উঠবে। শ্মসান করে দেবে গোটা জিলিংসেরেং। আর তার সাথ দেবে এই হাকিনী।
ব্রজকিশোর বাবুর চোখে তখন সন্তান হারানোর কান্না। কোনও ভাবে বললেন, ‘গদ্রবঙ্গা ?’
‘হ্যা গদ্রবঙ্গা।’ অর্থের লোভে অনেকে গদ্রবঙ্গাকে আহ্বান করে। গদ্রবঙ্গা খুশি হলে অন্যের বাড়ি থেকে সম্পদ চুরি করে নিজের পালিত ঘরের মালিককে ধনদৌলতে ভরিয়ে দেয়। কিন্তু এমনি দেয় না। তার বিনিময়ে সে চায় মানব শিশুর আত্মা। সেই আত্মার শক্তি শুষে নিয়ে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। মালিক যদি শিশুর বলি না দিতে পারে, তাহলেই শুরু হয় গদ্রবঙ্গার ধ্বংসের লীলা। আর গদ্রবঙ্গার আহ্বানের যজ্ঞ সম্পূর্ণ করেছে এই শয়তানী। যজ্ঞ সম্পূর্ণের এক প্রহরের মধ্যে যে যজ্ঞ করেছে তার মৃত্যু হলে সে পরিণত হয় হাকিনীতে। হাকিনী সে বড় অশুভ শক্তি। পচা মাংস খায়। এবার এই হাকিনী গদ্রবঙ্গার সহচরী হয়ে ধ্বংস যজ্ঞ চালাবে’। বললেন সেই তান্ত্রিক।
‘তাহলে এই সংকট থেকে উদ্ধার পাবার কি কোনও উপায় নেই ?’ জিজ্ঞাসা করলেন ব্রজ কিশোর
তান্ত্রিক বললেন, ‘বাঁধতে হবে মন্ত্র শক্তি দিয়ে’।
সেই রাতেই সেখানে কয়েকজনের উপস্থিতিতে এক গুপ্ত যজ্ঞ সম্পন্ন হল। একটি ইট সুড়কির থাম তুলে তার মধ্যে গেঁথে দেওয়া হল গদ্রবঙ্গার ধাতুর মূর্তিকে। মন্ত্রোচ্চারণের সাথে লাল সালু আর লাল সুতলি দিয়ে বেঁধে দেওয়া হল সেই থাম। তখন ধীরে ধীরে বামনীর ওপার দিয়ে সূর্য উঠছে।

দ্বিতীয় দৃশ্য

পিচ রাস্তা দিয়ে একটি গাড়ি ছুটে যাচ্ছে। গাড়িতে ঝকঝকে একজন যুবক। নাম প্রীতম মুখার্জি। যুবকের ডেস্টিনেশন জিলিংসেরেং জমিদার বাড়ি। যুবকের সঙ্গে এক দালাল। গাড়ি থামল জমিদার বাড়ির সামনে। একজন স্থানীয় মানুষ এলেন খবর পেয়ে। নাম বুধাই বেসরা।
– “বাবু আমারে বলে দিছে যে আপনি আসিবেন। ‘আপনি কি আজ এই
ঘরেই থাকবেন ? দখিন পটের দুটা ঘর কুঁদৗ, এখনও থাকার মতন আছে।’ সামনের দুটো দাঁত বের করে অমায়িক হেসে বলল বুধাই।
– ‘না না আমার থাকার জায়গা আছে তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাও। ভিতরে সাপ খোপ নেই তো ?’
– ‘নাই আবার? ইখানে গোটায় লতাদের (তেনাদের) বাস আছে। তবে ঠাণ্ডা
দিনে উনারা বেশি একটা নাই বেরায়।’ বুধাইয়ের মুখে অমায়িক হাসিটা যেন লেগেই থাকে।
হঠাৎই তার কাটল একটি পাগল গোছের মানুষ কোথা থেকে যেন দৌঁড়ে চলে এল ওদের কাছে। ‘লোভ নাই করিস। টাকা তো আসিবে, কিন্তুক ঘর-দুয়ার পরিবার নাই থাকিবে। ই ঘরটা নজর লাগা আছে, অভিসপ আছে। হাকিনির অভিসপ, গদ্রবঁগার অভিসপ।’
চমকে উঠেছিল প্রীতম। “যা ভাগ ইখান খেন থেকে। শহরের লোক উকরা তোর কঁথা শুনবার নাই এসেছে।” কিছু যেন চাপা দেবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বুধাই।
পাগল টা যেতে যেতে বলতে লাগল ‘লোভ নাই করিস। সব কিছু ছারখার হয়া যাইবে।’
এরপরে কিছু কথা বার্তার পর দালালটাকে বুধাই নিয়ে গেল তার ঘরে। প্রীতম বলল ‘আমি এলাকাটা একটু ঘুরে আসছি।’
বুধাইয়ের চোখে অস্বস্তি। বলল ‘ই জঙ্গল রে একা একা ঘুরা-ফিরার কি দরকার আছে? উয়ার খেন ঘরে চলেন, চা মিষ্টি খাইবেন।’
‘যাচ্ছি তোমরা যাও।’ প্রীতম বলল
খানিকটা অনিচ্ছার সঙ্গে হাটা লাগাল বুধাই।

শহরের ছেলে প্রীতম। এই পড়তি বিকেলে শাল সেগুনের জঙ্গলে হাঁটতে মন্দ লাগছিল না। শীতের শুকনো হাওয়া। ঘোরাঘুরি করতে করতে কিছুটা দূরেই চলে এসেছিল প্রীতম। হঠাৎ দেখে সামনে একটা পুরাতন থাম। ‘ইঁট সুরকি খসে পড়ছে। এই জঙ্গলের মধ্যে থাম! রাজবাড়ি তো প্রায় সিকিমাইল দূরে’। পুরাতন কাপড় দিয়ে পেঁচানো। ঝড় জঙ্গলে কাপড়টা শতচ্ছিন্ন। থামে দুটো লোহার কিল গাঁথা রয়েছে। কিল দুটো শিকল দিয়ে পেঁচানো।
(চলবে)

এই ধারাবাহিকের পরবর্তী অংশ পড়তে চোখ রাখুন প্রতি রবিবার রবিলেখায়

Continue Reading

Previous: “এখন শান্তিতে আছি, সন্তুষ্ট”, ৭ জনকে খুন করে বিস্ফোরক স্বীকারোক্তি বেঙ্গালুরুর ‘ঘাতক’ ইন্দুশেখরের
Next: ফের উত্তপ্ত ডুরান্ড লাইন, বালোচ সংঘর্ষে নিহত পাক মেজর-সহ ৪! ফের দায় চাপল ভারতের ঘাড়ে

সম্পর্কিত গল্প

দেবদাস-কুণ্ডু-1.jpg

গল্প : দেবদাস কুণ্ডু

Online Desk নভেম্বর 15, 2026
Nature-worship-in-Vedas-is-Chhath.jpg

দূষণ নয়, বেদ পুরাণে প্রকৃতির পুজো ছট

Online Desk নভেম্বর 15, 2026
অমিত-কাশ‍্যপ.jpg

কবিতা : অমিত কাশ্যপ

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.