Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • “এখন শান্তিতে আছি, সন্তুষ্ট”, ৭ জনকে খুন করে বিস্ফোরক স্বীকারোক্তি বেঙ্গালুরুর ‘ঘাতক’ ইন্দুশেখরের

“এখন শান্তিতে আছি, সন্তুষ্ট”, ৭ জনকে খুন করে বিস্ফোরক স্বীকারোক্তি বেঙ্গালুরুর ‘ঘাতক’ ইন্দুশেখরের

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-75.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বেঙ্গালুরুর গণহত্যা মামলায় এবার প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সাতজনকে খুনের পর পুলিশকে প্রধান অভিযুক্ত ইন্দুশেখর জানিয়েছেন, তিনি এখন শান্তিতে আছেন, সন্তুষ্ট হয়েছেন! অভিযুক্তের দাবি, স্ত্রী নাকি তাঁকে ক্রমাগত অপমান করতেন, চরম হেনস্থা করতেন। সেই তিক্ততা থেকেই এই ভয়াবহ ঘটনা তিনি ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

জেরায় কী বললেন অভিযুক্ত?

জেরায় ইন্দুশেখর নাকি পুলিশকে বলেছেন, স্ত্রীর পরিবার সবসময় স্ত্রীকেই সমর্থন করত। তাঁকে অসম্মান করা হত। স্ত্রী প্রায়ই তাঁকে বকাঝকা করতেন। পরিবারের মধ্যে তাঁকে হেনস্থার শিকার হতে হত। পুলিশকে খুনের কারণ বোঝাতে গিয়ে তিনি নাকি বলেছেন, “আমি এখন শান্তিতে আছি এবং সন্তুষ্ট।”

তদন্তে অভিযুক্তের মেয়ের জড়িত থাকার অভিযোগও উঠেছে। পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনার কথা জেনেও মেয়ে নাকি বাবাকে সাহায্য করেছিল। অভিযুক্ত বাবা মায়ের সমস্ত সম্পত্তি তার নামে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই সে সাহায্য করতে রাজি হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তদন্ত অনুযায়ী, মেয়ে নাকি বাবাকে মৃতদেহগুলি ফেলে আসতে সাহায্য করেছিল। খুনের পর বাড়ি থেকে রক্তের দাগ মোছার জন্য রাসায়নিক ও অন্যান্য সামগ্রীও জোগাড় করেছিল সে। অপরাধের প্রমাণ মুছে ফেলতে নিয়মিত ব্যবধানে সাফাই করা হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগ, বাবা নাকি মেয়েকে আশ্বাস দিয়েছিলেন, মায়ের ভাগের সম্পত্তি শেষ পর্যন্ত তারই হবে। পুলিশের সন্দেহ, সম্পত্তি নিয়ে বিবাদই খুনের পেছনে বড় কারণ ছিল।

এই মামলার সঙ্গে বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকায় প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিবাদের যোগ রয়েছে। ইন্দুশেখর নাকি তাঁর শাশুড়ির কাছে সম্পত্তির বড় ভাগ দাবি করেছিলেন। কিন্তু শাশুড়ি তাঁকে জানিয়েছিলেন, তিনি কেবল তাঁর ন্যায্য ভাগই পাবেন। কারণ তাঁর দুই ছেলের স্বার্থও দেখতে হবে। তদন্তে আরও জানা গিয়েছে, খুনের পর অভিযুক্ত নাকি মৃতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে নিয়েছিলেন। সম্পত্তি ও তার নথির উপর নিয়ন্ত্রণ কায়েম করাই নাকি উদ্দেশ্য ছিল।

ইন্দুশেখরের নাকি বিশ্বাস ছিল, এই খুনের কথা কখনও সামনে আসবে না। মেয়েকেও তিনি আশ্বাস দিয়েছিলেন, পুলিশ তাঁদের ধরতে পারবে না। মৃতদেহগুলি প্যাক করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল, যাতে সন্দেহ না হয়।

উল্লেখ্য, ৫২ বছর বয়সী ক্যাব চালক ইন্দুশেখর ওরফে শেখরকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে স্ত্রীর পরিবারের সাতজন সদস্যকে খুনের অভিযোগ রয়েছে। মৃতরা হলেন তাঁর স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাঁদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছরের নাতি পুনীত।

পুলিশের দাবি, খুন শুরু হয় ১৬ অক্টোবর। সেদিন ইন্দুশেখর নাকি স্ত্রী সুনীতাকে শিল-নোড়া দিয়ে আঘাত করে খুন করেন। পরে তাঁর মৃতদেহ নন্দী পাহাড়ের কাছে ফেলে দেন। পরের দুই সপ্তাহে তিনি নাকি পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন অজুহাতে বাড়িতে ডেকে আনেন। মদ্যপানের আসরের আমন্ত্রণ কিংবা পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গিয়েছেন বলে ডেকে এনে একে একে সবাইকে খুন করেন বলে অভিযোগ।

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি! নজরে আসতেই চাকরি খোয়ালেন ১ সিআরপিএফ জওয়ান
Next: ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.