শরতের সংলাপ
পিয়ালী মুখার্জী সান্যাল
আকাশে আজ মেঘের ভেলা, যাচ্ছে তারা ভেসে,
জানি না কোন নাম না জানা, কোন সে আজব দেশে।
চলছে তারা সারে সারে এক্কেবারে চুপিসারে,
নানান দেশে ঘুরে ঘুরে
হাওয়ার সাথে ভেসে ভেসে।
বাতাস আজ আনলো খবর
কাশ ফুটেছে মাঠের ওপর,
শিউলি গাছে ফুটেছে,
ধানের ক্ষেতে ঢেউ উঠেছে,
নাম না জানা ফুলের বনে।
কোথায় যেন শাখ বেজেছে
তাই তো সবাই মাতলো উঠে অজান্তে
আর অন্য মনে আগমনীর আগমনে।
নদীর জলে ঢেউ উঠেছে,
জলে সোনার ঝিকিমিকি।
চারিদিকে রং লেগেছে
ছুটির ঘন্টা উঠলো বেজে।