নিছক
কেকা মল্লিক
সুবাস খুলে রেখে জলে নামলে শরীর বুঝি ছুঁয়ে দেখে দুঃখ,
গদগদ কথারা কবেই দগদগে ঘা হয়ে গেছে, হাতড়েও ঠাহর হয় না তেমন।
বৃষ্টি এ’ বুকে লাগাতার দু’পক্ষকাল যাবৎ,তাই পাটভাঙা শাড়িতে কাজলের দাগ উজ্জ্বল।
দানে পাওয়া নির্লজ্জতাকে নির্লিপ্ত হতে দেখি রোজ,
নির্লোভ চেতনায় রঙের সম্ভার;
আমার লোভাতুর মন বিবেকের হাতে হেঁচকা টেনে বলে, আমিও ফলবতী হবো।
আমি একাকিনীর সংজ্ঞা পালটে নাম দেবো, সুখ।