Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভায় মন্ত্রীদের ঘর থেকে সরানো হচ্ছে মমতার ছবি, স্পিকারের ঘরে পড়ল তালা

বিধানসভায় মন্ত্রীদের ঘর থেকে সরানো হচ্ছে মমতার ছবি, স্পিকারের ঘরে পড়ল তালা

Online Desk মে 8, 2026
bidhansabha.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৭ মে রাজ্যপাল আরএন রবি মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন । এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এখনও শপথ নেননি। তার আগে বিধানসভায় মন্ত্রীদের ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হল। ইতিমধ্যে একাধিক কক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলা হয়েছে।

সূত্রের খবর, শুধু মমতার ছবি সরানো নয়, বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ এর ঘর আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কারোর প্রবেশে অনুমতি দেওয়া হবে না এখন। বিধানসভার অ্যানেক্স বিল্ডিং পরিদর্শন করছেন পূর্ত দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, এই বিল্ডিং এ তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর সচিবালয়। নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে গোটা বিধানসভায়। মুখ্যমন্ত্রীর কক্ষের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। উল্লেখ্য, রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেও পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে বরখাস্তও করেননি রাজ্যের সাংবিধানিক প্রধান। নতুন সরকার যতক্ষণ না শপথ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁকে ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি আরএন রবি।

প্রসঙ্গত, বঙ্গে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন ৯ মে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শপথ অনুষ্ঠান হবে। তার আগে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন এদিন। সেই বৈঠক থেকে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে বেছে নেওয়া হবে। সূত্রের খবর, বাংলায় একজনকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি দুজনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। দুই ডেপুটি চিফ মিনিস্টারের মধ্যে এক জন মহিলা জায়গা পেতে পারেন বলে জল্পনা চলছে। শুক্রবার সন্ধ্যায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

Post Views: 101

Continue Reading

Previous: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, প্রথম দশে আর কারা? দেখে নিন সম্পূর্ণ তালিকা
Next: ব্যাঙ্গালোরে প্রকাশ্যে স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা! স্থানীয়দের কাছে গণপিটুনি খেয়ে ধৃত যুবক

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.