Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে প্রথম বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নীতিশের দল পেতে পারে ১ উপ-মুখ্যমন্ত্রী এবং ১৫ মন্ত্রী: সূত্র

বিহারে প্রথম বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নীতিশের দল পেতে পারে ১ উপ-মুখ্যমন্ত্রী এবং ১৫ মন্ত্রী: সূত্র

Online Desk মার্চ 6, 2026
bjp-flag.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন নীতিশ কুমার। এই আবহে সে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে কে বসবে তা নিয়ে জল্পনা চলছে। তবে সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও বিজেপির মনোনীত ব্যক্তি। আর যদি সেটা হয়, তাহলে এই প্রথম বিহার পাবে পদ্ম শিবিরের কোনও মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, নীতিশ মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেলেও মন্ত্রিসভায় তাঁর জনতা দল ইউনাইটেড এর ১৫ জনকে জায়গা দেওয়া হতে পারে। এ ছাড়া উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হতে পারে নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমারকে। নিশান্ত নির্বাচিত হলে রাজনীতির ময়দানে এটি হবে তাঁর অভিষেক।

সূত্রের খবর, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পার্টি) থেকে দুজন এবং জাতীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা থেকে একজন করে মন্ত্রীও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। রিপোর্ট অনুসারে, বিহার বিধানসভার স্পিকার পদেও এক জন বিজেপি নেতাকে বসানো হবে। মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে চর্চার মাঝে শুক্রবার নীতীশ কুমার জেডি(ইউ) এর সকল সাংসদ এবং বর্ষীয়ান নেতাদের নিয়ে একটি বৈঠক করেছেন।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নীতিশ কুমার। তিনি বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবেগত বছর দশম বার শপথ নেওয়ার চার মাস পর তাঁর এই সিদ্ধান্ত। নীতিশের এই পদক্ষেপ বিহারের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 116

Continue Reading

Previous: ইরানে হামলার জেরে কাশ্মীরে উত্তেজনা, বিধিনিষেধের মাঝেই কেন্দ্রের নীরবতা নিয়ে সরব মেহবুবা মুফতি
Next: পিলখানা খুনের ঘটনায় ২ ধৃতকে আদালতে পেশ করল পুলিশ, ধৃতদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.