Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে নীতীশ সরকারের বেনজির সিদ্ধান্ত, সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে নিতে হবে সংশ্লিষ্ট দফতরের অনুমতি

বিহারে নীতীশ সরকারের বেনজির সিদ্ধান্ত, সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে নিতে হবে সংশ্লিষ্ট দফতরের অনুমতি

Online Desk জানুয়ারি 30, 2026
nitish-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারি কর্মীদের সমাজ মাধ্যম ব্যবহার করতে হলে নিতে হবে সংশ্লিষ্ট দফতরের অনুমতি। এমনই নির্দেশিকা জারি করল বিহারের নীতীশ কুমারের সরকার। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সরকারের তরফে। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো সমাজমাধ্যম কর্মীরা চাইলে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে বেশ কিছু।

সূত্রের খবর, ইতিমধ্যে নীতীশ কুমারের মন্ত্রিসভা সমাজমাধ্যম ব্যবহার সংক্রান্ত নয়া নির্দেশিকায় অনুমোদন দিয়েছে। নিচু স্তরের কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম যেমন প্রযোজ্য, তেমনই উচ্চ পদস্থ আধিকারিকদেরও এই বিধি মেনে চলতে হবে। ঠিক কী বলা হয়েছে নয়া নির্দেশিকায়? সরকারি কর্মীদের সমাজ মাধ্যমে কোনও অ্যাকাউন্ট খুলতে হলে সংশ্লিষ্ট দফতরের অনুমতি নিতে হবে। ভুয়ো বা বেনামে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না বলে জানানো হয়েছে নির্দেশিকায়। আরও বলা হয়েছে, সমাজ মাধ্যমে কোনও পোস্ট করার সময় পদমর্যাদা উল্লেখ করতে পারবেন না সংশ্লিষ্ট কর্মী। এ ছাড়াও সরকারের লোগো অথবা সেই সংক্রান্ত কোনও প্রতীক ব্যবহার করতে পারবেন না তাঁরা। অফিসিয়াল ইমেল আইডি এবং সরকারি কোনও ফোন নম্বর পোস্টে উল্লেখ করতে পারবেন না।

বিষয়টি নিয়ে বিহারের অতিরিক্ত মুখ্য সচিব (সাধারণ প্রশাসন বিভাগ) বি রাজেন্দ্র বলেন, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সমাজ মাধ্যম অপব্যবহারের। তাঁর কথায়, ‘এমন দৃষ্টান্ত সামনে এসেছে যেখানে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মতো সমাজ মাধ্যমগুলি সরকারি কর্মচারীদের দ্বারা অপব্যবহার হচ্ছে। সরকার এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে।’

Post Views: 192

Continue Reading

Previous: বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফ সেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা
Next: বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

সম্পর্কিত গল্প

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.