Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফ সেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফ সেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

Online Desk জানুয়ারি 30, 2026
Ranji.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলা হরিয়ানার বিরুদ্ধেও জয়ের গন্ধ পাচ্ছে। লাহলিতে আজ সারাদিনে পড়ল ১৮ উইকেট। তার মধ্যে প্রথম সেশনেই ১০টি! বাংলার প্রথম ইনিংস এদিন ৭২.৩ ওভারে ১৯৩ রানে শেষ হয়। ওপেন করতে নেমে সুদীপ চট্টোপাধ্যায় ২১১ বলে ৮৬ রান করে লেগ বিফোর হন। শাকির হাবিব গান্ধী ৩, রাহুল প্রসাদ ১৪ রান করেন। আকাশ দীপ ও মুকেশ কুমার- দুজনেই শূন্য রানে আউট হন। বিকাশ সিং ১ রানে অপরাজিত থাকেন। অমিত রানা চারটি উইকেট দখল করেন।

এরপর আকাশ দীপ ও শাহবাজ আহমেদের দাপটে হরিয়ানার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩১.১ ওভারে ১০০ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে তাদের স্কোর ছিল ১৫.৩ ওভারে ৫ উইকেটে ৪৫। যুবরাজ সিং সর্বাধিক ২৯ রান করেন। আকাশ তিনটি মেডেন-সহ ১৫ ওভারে ৪০ এবং শাহবাজ ১টি মেডেন-সহ ১১.১ ওভারে ৪২ রান দিয়ে পাঁচটি করে উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিশ্চিত হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪১ ওভারে ৩ উইকেটে ১৫৫। লিড ২৪৮ রানের। সুদীপ কুমার ঘরামি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৭৪ বলে ৬১ রান করেন। সুদীপ চট্টোপাধ্যায় ৫ ও অনুষ্টুপ মজুমদার ১ রানে আউট হন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১২৫ বলে ৬১ ও রাহুল প্রসাদ ২৫ বলে ৯ রানে অপরাজিত আছেন। অমিত রানা নেন ২ উইকেট।

Post Views: 163

Continue Reading

Previous: ‘অসমের ৭ জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে’: অমিত শাহ
Next: বিহারে নীতীশ সরকারের বেনজির সিদ্ধান্ত, সরকারি কর্মীদের সমাজমাধ্যম ব্যবহারে নিতে হবে সংশ্লিষ্ট দফতরের অনুমতি

সম্পর্কিত গল্প

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.