Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অসমের ৭ জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে’: অমিত শাহ

‘অসমের ৭ জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে’: অমিত শাহ

Online Desk জানুয়ারি 30, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: অসমে জনসংখ্যার বিন্যাস নিয়ে বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। সে রাজ্যের সাত জেলায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, কংগ্রেসের ২০ বছরের শাসন কালে অসমের জনসংখ্যার পরিবর্তন হয়েছে। শাহ বলেন, কেবল বিজেপি অনুপ্রবেশ বন্ধ করতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পদ্ম শিবিরকে জয়ী করার আবেদন জানান মানুষের কাছে।

শুক্রবার অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী জেলা অসমের ধেমাজিতে এক সমাবেশে ভাষণ দেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, কেবল বিজেপিই অসমে অনুপ্রবেশ রুখতে পারে। তাঁর কথায়, ‘আমাদের সাতটি জেলা – ধুবরি, বরপেটা, দরং, মরিগাঁও, বোঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া – অনুপ্রবেশকারীদের আধিপত্য বেড়েছে। কংগ্রেস শাসনের ২০ বছরের মধ্যে, এই সাতটি জেলা, যেখানে আগে কোনও অনুপ্রবেশকারী ছিল না, এখন সেখানে জনসংখ্যা ৬৪ লক্ষ। অনুপ্রবেশকারীদের থামাতে হলে আমাদের কী করতে হবে?’ এর পরেই তাঁর সংযোজন, ‘অনুপ্রবেশকারীদের রুখতে মানুষকে অস্ত্র নিয়ে সীমান্তে যাওয়ার কথা আমি বলছি না। হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই কাজ করবে। চিন্তা করবেন না। তবে যদি আপনি অনুপ্রবেশকারীদের থামাতে চান, তাহলে আসন্ন নির্বাচনে আরও একবার বিজেপিকে সমর্থন করুন। এখানে একটি বিজেপি সরকার গড়ুন।’

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমে জনসংখ্যার পরিবর্তনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রাজ্যের পরপর দুটি বিজেপি সরকার প্রায় ১.২৬ লক্ষ একর জমি মুক্ত করেছে। যা কিনা অনুপ্রবেশকারীরা দখল করে রেখেছিল।

Post Views: 210

Continue Reading

Previous: বিজেপি কর্মীর ভাই খু*ন, ধরনায় সাংসদ
Next: বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফ সেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

সম্পর্কিত গল্প

terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.