Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বীরভূমে অনুব্রত ও কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি

বীরভূমে অনুব্রত ও কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি

Online Desk জুলাই 30, 2025
birbhum.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু দিনের জন্য বীরভূম জেলা সফরে গিয়েছিলেন। বীরভূম থেকে তৃণমূল সুপ্রিমো ফিরতেই দলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হল সংঘর্ষ ও বোমাবাজি। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কাজল শেখ গোষ্ঠীর লোকজন অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লোকজনের উপর চড়াও হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে আহত হয়েছেন বেশ কয়েক জন। জখম দু জনকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। ক্রমে তা রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ, বাসস্ট্যান্ডের সামনে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজনকে বেধড়ক মারধর শুরু করে কাজল শেখের অনুগামীরা। উভয় পক্ষের মধ্যে শুরু হয় ঢিল ছোঁড়াছুঁড়ি। শুধু তাই নয়, বোমাবাজিও হয় বলে অভিযোগ। অনুব্রত গোষ্ঠীর নেত্রী তনুজা ধীবর অভিযোগ করেন, তাঁর স্বামী চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় আচমকা কাজল শেখের অনুগামীরা এসে হামলা চালায়। রড দিয়ে মারধর করা হয়। তনুজার কথায়, ‘আমার স্বামী চায়ের দোকানে বসেছিলেন। রড দিয়ে মারধর করা হয়। কাজল শেখের লোকজন এই কাজ করেছে।’

শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এমন সংঘর্ষের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়েছেন দু’জন। তাঁদেরকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গোটা ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাজল শেখের।

Post Views: 152

Continue Reading

Previous: খেলার মাঠে কাঁটা রাজনীতির; শিখর বনাম আফ্রিদি দ্বন্দ্বে ভারত-পাকিস্তান সেমিফাইনাল অনিশ্চিত
Next: লোকসভায় উত্তাল ‘অপারেশন সিঁদুর’ বিতর্ক, পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর 

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.