Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির ভবিষ্যতবাণী মিলল না! ১ কোটি নয়, বাদ পড়তে পারে ১০ লক্ষ ভোটারের নাম, জানাল কমিশন

বিজেপির ভবিষ্যতবাণী মিলল না! ১ কোটি নয়, বাদ পড়তে পারে ১০ লক্ষ ভোটারের নাম, জানাল কমিশন

Online Desk নভেম্বর 24, 2025
eci-wb.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা বঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই দাবি করে আসছিলেন, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে। যদিও সোমবার কমিশনের তরফে জানানো হল বিশেষ নিবিড় সমীক্ষায় বাদ পড়তে চলেছে অন্তত ১০ লক্ষ ভোটারের নাম।

কমিশন সূত্রের খবর, রাজ্যের অন্তত ১০ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। নীচু তলায় যে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা এবং সংগ্রহের যে কাজ করছেন, তার ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানা গিয়েছে। কমিশন সূত্রের খবর, বাদ পড়তে চলা এই ১০ লক্ষ ভোটারের মধ্যে ৬.৫ লক্ষ ভোটার মৃত। রয়েছে নকল, স্থানান্তরিত এবং নিরুদ্দেশ হওয়া ভোটারও। কমিশনের হিসেব অনুযায়ী, ২৪ নভেম্বর অর্থাৎ সোমবার পর্যন্ত রাজ্যে ৯৯.৭৫ শতাংশ ভোটারের কাছে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যার হিসেবে যা ৭ কোটি ৬৪ লক্ষের কাছাকাছি। ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়ে গিয়েছে ৪ কোটিরও বেশি ফর্ম।

কমিশন সূত্রের খবর, ১৪ হাজার ৯৯৭টি নতুন বুথ তৈরির পরিকল্পনা রয়েছে কমিশনের। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এদিন বলেন, ‘২৯৪ আসনে এসআইআর এর কাজ জোর কদমে চলছে। কাজ অনেকটা গুটিয়ে আনা হয়েছে। মোট ৮০ হাজার ৬৮১ বুথ রয়েছে। ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ মোট ভোটার রয়েছে, সেই অনুযায়ী এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে।’

Post Views: 202

Continue Reading

Previous: ‘জি ২০ সম্মেলন আয়োজন করা কঠিন আমাদের বলা উচিত ছিল!’: প্রধানমন্ত্রী মোদীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
Next: বিহারের ফলাফল মাথায় রেখে বিজেপির ‘মিশন বেঙ্গল’ ! লক্ষ্য ১৬০-এর বেশি

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.