Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জি ২০ সম্মেলন আয়োজন করা কঠিন আমাদের বলা উচিত ছিল!’: প্রধানমন্ত্রী মোদীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

‘জি ২০ সম্মেলন আয়োজন করা কঠিন আমাদের বলা উচিত ছিল!’: প্রধানমন্ত্রী মোদীকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

Online Desk নভেম্বর 24, 2025
rama.jpg

ওঙ্কার ডেস্ক: জি ২০ শীর্ষক সম্মেলন এই প্রথম দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ২০ সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গে উড়ে গিয়েছিলেন। তবে এটির আয়োজন যে কত কঠিন ছিল তা গোপন রাখেননি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রবিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় তিনি মজা করে বলেন, ‘আপনার আমাদের বলা উচিত ছিল এটির আয়োজন করা এত কঠিন কাজ! হয়তো আমরা পালিয়ে যেতাম!’

জি ২০ সম্মেলনে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি স্তরের আলোচনার সময় নিজের বক্তব্যে প্রেসিডেন্ট রামাফোসা ভারতকে ধন্যবাদ জানিয়েছিলেন। মূলত এই সম্মেলন আয়োজনে ভারতের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। হাসির সঙ্গে রামাফোসা বলেন, ‘ভারত জি ২০ আয়োজনে দক্ষিণ আফ্রিকাকে যে সহায়তা করেছে তার জন্য আপনাকে ধন্যবাদ… আপনার আমাদের বলা উচিত ছিল যে এটি এত কঠিন কাজ, হয়তো আমরা পালিয়ে যেতাম।’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের এই মন্তব্যে হেসে ফেলেন প্রধানমন্ত্রী মোদীও। রামাফোসা বলেন, তাঁরা জি ২০ সম্মেলন আয়োজনের বিষয়ে ভারতের কাছ থেকে অনেক কিছু শিখেছে।

রামাফোসা বলেন, ‘আপনার জি ২০ সম্মেলনের আয়োজন থেকে আমরা অনেক কিছু শিখেছি, আপনাদের ছিল দর্শনীয় বিল্ডিং, আমাদের সত্যিই ছোট।’ এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ছোট সব সময়ই সুন্দর।’ উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারত ভারত মন্ডপমে ১৮ তম জি ২০ সম্মেলনের আয়োজন করেছিল। শীর্ষ সম্মেলনের আগে ভারত মন্ডপম প্রথম উন্মোচন করা হয়েছিল।

Post Views: 121

Continue Reading

Previous: জগদ্ধাত্রীর স্লটে আসছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’, তবে কি শেষ হচ্ছে জগদ্ধাত্রী?
Next: বিজেপির ভবিষ্যতবাণী মিলল না! ১ কোটি নয়, বাদ পড়তে পারে ১০ লক্ষ ভোটারের নাম, জানাল কমিশন

সম্পর্কিত গল্প

cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026

You may have missed

cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.