Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই প্রার্থী ঘোষণা ‘হিন্দু সুরক্ষা বাহিনী’-র

ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই প্রার্থী ঘোষণা ‘হিন্দু সুরক্ষা বাহিনী’-র

Online Desk এপ্রিল 3, 2026
BJP-FLAG.jpg

ওঙ্কার ডেস্কঃ ঝাড়গ্রামের রাজনীতিতে নয়া সমীকরণ। আসন্ন বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপির বিক্ষুব্ধ শিবির তথা ‘হিন্দু সুরক্ষা বাহিনী’। সূত্রের খবর, বিনপুরে লড়ছেন প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি ভীম সরেন। ঝাড়গ্রাম বিধানসভা আসনে লড়ছেন শুভাশিস কারক, গোপীবল্লভপুর বিধানসভা আসনে বিমল পাল, নয়াগ্রামে বিধানসভা আসনে সুমি হেমব্রম।
জানা গিয়েছে, বিনপুরে আগে প্রার্থী করা হয়েছিল নিতাই সর্দারকে। কিন্তু নিতাইবাবুকে তাঁর বাবার অস্ত্রোপচারের জন্য ভিন রাজ্যে যেতে হবে। সেকারণেই শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি ভীম সরেনকে। এই পরিস্থতিতে বিজেপির প্রাক্তন সংগঠককে প্রার্থী করা হলে তা বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে ও ভোট কাটাকাটির সম্ভাবনা তৈরি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্দরে ক্ষোভের সঞ্চার হয়। দলের কিছু নেতার বিরুদ্ধে কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি নেতা-কর্মীদের একাংশ। সেই কারণে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বেশকিছু বিজেপি নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কৃত নেতা-কর্মীরাই পরে ‘হিন্দু সুরক্ষা বাহিনী’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলেন। এবার সেই সংগঠনই ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ঝাড়গ্রামে ভোট বিভাজনের ফলে শাসকদলই লাভবান হতে পারে।

Post Views: 124

Continue Reading

Previous: পদচ্যুতির পর প্রতিক্রিয়া জানাল রাঘব চাড্ডা
Next: কালিয়াচকে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার আইনজীবী মোফাক্কেরুল ইসলাম

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.