Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পদচ্যুতির পর প্রতিক্রিয়া জানাল রাঘব চাড্ডা

পদচ্যুতির পর প্রতিক্রিয়া জানাল রাঘব চাড্ডা

Online Desk এপ্রিল 3, 2026
RAGHAV-CHADDA.png

ওঙ্কার ডেস্ক: আম আদমি পার্টির তরুণ সাংসদ রাঘব চাড্ডা রাজ্যসভার উপনেতা পদ থেকে অপসারিত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানান, তাঁকে চুপ করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এতে তাঁর লড়াই থেমে যাবে না।
রাঘব তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে রাজ্যসভায় তাঁর আনা কিছু প্রশ্নের ফুটেজ তুলে ধরেন। তাঁর বক্তব্য, সংসদে তিনি বরাবরই মধ্যবিত্তের উপর বাড়তে থাকা করের চাপ, পিতৃত্বকালীন ছুটি, বিমানবন্দরের অতিরিক্ত চার্জ-সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যার কথা তুলে ধরেছেন। এইসব বিষয় নিয়ে সরব হওয়ার ফলেই কি তাঁকে এইভাবে সরিয়ে দেওয়া হল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তিনি আরও বলেন, তাঁর নীরবতাকে যেন দুর্বলতা বা পরাজয় হিসেবে না দেখা হয়। নিজেকে “শান্ত নদী”-র সঙ্গে তুলনা করে তিনি ইঙ্গিত দেন, সময় এলে সেই শান্ত স্রোতই ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই বক্তব্যে একদিকে যেমন ক্ষোভের ইঙ্গিত স্পষ্ট, অন্যদিকে ভবিষ্যতে আরও জোরালোভাবে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার বার্তাও রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে অশোক মিত্তাল সেই দায়িত্ব দেয়। দলীয় নেতৃত্ব এই সিদ্ধান্তকে সাংগঠনিক রদবদল হিসেবে ব্যাখ্যা করলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে, এর নেপথ্যে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য বা কৌশলগত পরিবর্তন থাকতে পারে।
এই পরিস্থিতিতে রাঘব চাড্ডার এই প্রকাশ্য প্রতিক্রিয়া তাঁরই ক্ষোভের প্রকাশ বলে মনে করেছেন অনেকে। ক্ষোভের পাশাপাশি অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছন চাড্ডা। ফলে ভবিষ্যতে দলের ভিতরে তাঁর ভূমিকা কী হবে এবং এই ঘটনার প্রভাব আম আদমি পার্টির রাজনীতিতে কতটা পড়বে সেদিকে তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।

Post Views: 105

Continue Reading

Previous: ফের হার! এবারে ঘুরিয়ে ইডেনের পিচকে দোষ রাহানের, নিজের ফর্ম নিয়ে দিলেন সাফাই
Next: ঝাড়গ্রাম জেলার চারটি আসনেই প্রার্থী ঘোষণা ‘হিন্দু সুরক্ষা বাহিনী’-র

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.