Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ, চাঞ্চল্য রাজবাঁধে

জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ, চাঞ্চল্য রাজবাঁধে

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T161523.130.webp

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার চালকের রহস্যজনক মৃতদেহ। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁকসার রাজবাঁধে। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।

স্থানীয়রা জানান, সকাল থেকেই গাড়িটি জাতীয় সড়কের ধারে একই জায়গায় দাঁড়িয়ে ছিল। দীর্ঘক্ষণ গাড়িটি না সরায় সন্দেহ হয় এলাকাবাসীর। এর পর তাঁরাই খবর দেন কাঁকসা থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাঁকসা থানার আইসি সন্দীপ দাস, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম-সহ থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পুলিশ কন্টেইনারের কেবিন খুলে চালককে তাঁর আসনে নিস্তেজ অবস্থায় বসে থাকতে দেখে। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, কন্টেইনারটি হরিয়ানা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়িটিকে হেফাজতে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃত চালকের নাম ও পরিচয় জানা যায়নি। তবে কন্টেইনারের গায়ে লেখা ফোন নম্বর দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার খবর দেওয়া হয়েছে। কী কারণে ওই চালকের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Continue Reading

Previous: দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭, আহত প্রায় শতাধিক
Next: দেশভাগের ৭৯ বছর পর খুলল লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার, সংস্কারের পর শুরু উপাসনা

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.