বলিউডের ভাইজান সলমান খানের বয়স গড়িয়েছে ৫৯-এ, কিন্তু এখনও বিবাহ মণ্ডপে যেতে চান তিনি। বুধবার রাতে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির জন্মদিনের অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত করেন ভাইজান। এর আগে বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু কোনোটাই বিবাহ অবধি এগোয়নি। শোনা গিয়েছিল, একসময় সলমন খান ও সঙ্গীতা বিজলানির বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, ছাপা হয়েছিল আমন্ত্রণ পত্রও কিন্তু সেই বিবাহ ছাদনাতলা পর্যন্ত পৌঁছায়নি। অবশ্য এই বিষয়ে ভাইজান নিজেও ‘কফি উইথ কর্ণ’-এর এক এপিসোডে তিনি স্বীকার করেছিলেন, “সঙ্গীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। সঙ্গীতা প্রতারণা করেছিলেন বলেই এই বিয়ে ভেঙে যায়।“
সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, যে তিনি ‘চিরকুমার’ থাকবেন না। ভগ্নিপতীর জন্মদিনেই ভাইজান বলেছিলেন, একদিন তিনিও হবেন শ্রেষ্ঠ স্বামী ও শ্রেষ্ঠ বাবা। সেই ইঙ্গিতে রীতিমতো উদ্বিগ্ন ছিল সলমানের ভক্তরা। সবকিছুর মধ্যেই ফের নয়া জল্পনা দিলেন ভাইজান।
সেই অনুষ্ঠানেই সলমনের সঙ্গে দেখা হয় এক খুদের। কিন্তু একরত্তি এই বয়সেই বুঝতে পারে, সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সলমন খান। অনুরাগীদের মতে, এই একরত্তি ছোটো থেকেই ভাইজানের ভক্ত তাই সলমনকে দেখেই হাসতে থাকে ওই শিশু।
ওঙ্কার ডেস্ক : সলমনের খানের সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়ো দেখে মুগ্ধ ভাইজানের ভক্তরাও। এই ভিডিয়ো নিয়ে সলমন খানের অনুরাগীদের চর্চা তুঙ্গে, তাদের মতে, বাবা হওয়ার জন্য প্রস্তুত বলিউডের ভাইজান।তাঁরএবার সত্যিই বিয়ে করে ঘর-সংসার উচিত। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে পারেন, বলিউডের ভাইজান? এই নিয়েইএখনচলছেজল্পনা।
