Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রতনের এনকাউন্টার হলেও স্বস্তি নেই পুলিশের, এখনও ফেরার তার সঙ্গী রমেশ! বোলপুরে রাতভর তল্লাশি

রতনের এনকাউন্টার হলেও স্বস্তি নেই পুলিশের, এখনও ফেরার তার সঙ্গী রমেশ! বোলপুরে রাতভর তল্লাশি

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-93.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা:কনস্টেবলকে গুলি করে পালিয়ে বেড়ানো রতন শেখ আর নেই। রবিবার রাতে এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার। কিন্তু এই ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। কারণ তার সঙ্গী রমেশ কোঁড়া এখনও পুলিশের নাগালের বাইরে।

লায়েকবাজারে পুলিশের উপর গুলি চালানোর নেপথ্যে রতনের সঙ্গে রমেশেরও হাত ছিল বলে মনে করছে পুলিশ। রতনের মৃত্যুর খবর ছড়াতেই রবিবার রাত থেকে রমেশকে ধরতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ। তার পরিচিত ডেরাগুলিতে চলছে তল্লাশি। তদন্তকারীদের ধারণা, ঘটনার দিন রতনের পাশেই ছিল রমেশ।

অন্য এক মামলায় জামিনে বেরিয়েছিল রতন। তাকে ধরতে শুক্রবার সন্ধ্যায় লায়েকবাজারে যায় পুলিশ। তখনই গুলি চলে। শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। তারপর থেকে গা ঢাকা দিয়েছিল রতন। পরে জানা যায়, সেদিন তার সঙ্গে ছিল রমেশও।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, জামিন পেয়ে রমেশের সঙ্গে দেখা করতে গিয়েছিল রতন। সন্ধ্যায় লায়েকবাজার বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নানুর যাওয়ার কথা ছিল তার। গোপন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালিয়ে পালিয়ে যায় দু’জনে। একটি গুলি গিয়ে লাগে স্থানীয় বিশ্বজিৎ দাসের বাড়িতেও। এরপরই দু’জনকে ধরতে অভিযান শুরু হয়।

সূত্রের খবর, রবিবার রতনকে খুঁজে পেয়ে গ্রেফতার করে পুলিশ। এরপর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুরের চরকোল গ্রামের এক ইটভাটায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, সেখানে লুকিয়ে রাখা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে রতন। তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় রতন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার তার ময়নাতদন্ত হওয়ার কথা।

পুলিশ জানিয়েছে, রতনের নামে মোট ৩৬টি ফৌজদারি মামলা ছিল। রমেশের নামেও একাধিক গুরুতর মামলা রয়েছে। তাই রমেশকে ধরতে তল্লাশি আরও বাড়ানো হয়েছে।

জানা গিয়েছে, রতনের আসল বাড়ি ছিল নানুরের সাঁতরা গ্রামে। প্রায় ৫ বছর আগে সেখানকার বাড়ি-জমি বিক্রি করে দেয় সে। বিয়ের পর থেকে বোলপুরের লায়েকবাজারে থাকত। গ্রামের বাড়িতে এখন তার দাদা সালাম শেখ ও পরিবারের বাকিরা থাকেন। সালামও অন্য এক মামলায় জেলে ছিলেন, কিছুদিন আগে ছাড়া পেয়েছেন। অন্যদিকে, গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে বোলপুর ও বর্ধমান হয়ে কলকাতার এসএসকেএমে পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, সংক্রমণও বাড়ছে। দ্রুতই তাঁর অস্ত্রোপচার হতে পারে।

Continue Reading

Previous: প্রাক্তন সঙ্গিনীর উপর প্রতিশোধ নিতে পোষ্যদের খুন! বাকি ৫ কুকুরকেও মারার ছক, যাদবপুরে ধৃত সঞ্জীব
Next: ১৬ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির দিন?

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.