Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • প্রাক্তন সঙ্গিনীর উপর প্রতিশোধ নিতে পোষ্যদের খুন! বাকি ৫ কুকুরকেও মারার ছক, যাদবপুরে ধৃত সঞ্জীব

প্রাক্তন সঙ্গিনীর উপর প্রতিশোধ নিতে পোষ্যদের খুন! বাকি ৫ কুকুরকেও মারার ছক, যাদবপুরে ধৃত সঞ্জীব

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-94.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: লিভ-ইন সম্পর্ক ভেঙে যাওয়ার রাগ গিয়ে পড়ল নিরীহ পোষ্যদের উপর। যাদবপুরের বিক্রমগড়ে দুই কুকুরছানাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল সঞ্জীব ভট্টাচার্য নামে এক যুবকের বিরুদ্ধে। তদন্তে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে থাকা বাকি পাঁচটি কুকুরকেও শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল তার। দুই পশুপ্রেমী মহিলার সাহসিকতায় শেষ মুহূর্তে বেঁচে যায় তারা। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বিক্রমগড়ের এক ভাড়া ফ্ল্যাটে ঘটে এই ভয়ঙ্কর কাণ্ড। ওই ফ্ল্যাটে থাকতেন পেশায় ডিজে এক মহিলা। তাঁর দুই পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই প্রাক্তন সঙ্গী সঞ্জীবের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক ধারণা, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই এই কাজ করেছে অভিযুক্ত।

অভিযোগ, একটি কুকুরছানাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় সঞ্জীব। সেই দৃশ্যের ভিডিও তুলে প্রাক্তন সঙ্গিনীকে পাঠিয়ে দেয় সে। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই শুরু হয়। খবর পেয়ে এক অভিনেত্রী-সহ দুই পশুপ্রেমী মহিলা ওই ফ্ল্যাটে ছুটে যান। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, একটিকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অন্যটিকে মাথায় ইট দিয়ে থেঁতলে মারা হয়েছে।

ফ্ল্যাটে আরও পাঁচটি কুকুর ছিল। তার মধ্যে তিনটি দেশি শাবক এবং দুটি অন্য প্রজাতির কুকুর। উদ্ধারকারীদের অভিযোগ, এদেরকেও মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল সঞ্জীব। ফুটন্ত গরম জল ঢেলে দেওয়া এবং ধারালো চপার দিয়ে কোপানোর পরিকল্পনা ছিল তার। মহিলারা বাধা দিতে গেলে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। মারধর, ঘরে আটকে রাখা, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকী তাঁদের দিকে গরম জল ছোড়ার চেষ্টাও করে বলে অভিযোগ। কোনওরকমে পাঁচটি কুকুরকে সেখান থেকে বের করে আনেন তাঁরা।

শনিবার রাতেই সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি এবং পশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার আলিপুর আদালতে তোলা হলে জামিন চান অভিযুক্তের আইনজীবী। সরকারি আইনজীবী তার বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, দুই পোষ্যকে নৃশংসভাবে খুনের পাশাপাশি উদ্ধারকারীদের উপরও হামলা করেছে অভিযুক্ত। বাইরে থাকলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। শুনানির শেষে ২৩ নভেম্বর পর্যন্ত সঞ্জীবকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সঞ্জীব বিবাহিত এবং তার এক কিশোরী মেয়ে রয়েছে। এর আগেও যাদবপুর থানায় অন্য এক মহিলাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Continue Reading

Previous: এনভিডিয়ার সিইও পদে ফিরতে পারেন জেনসেন হুয়াং! জোর কদমে চলছে প্রত্যাবর্তনের প্রস্তুতি
Next: রতনের এনকাউন্টার হলেও স্বস্তি নেই পুলিশের, এখনও ফেরার তার সঙ্গী রমেশ! বোলপুরে রাতভর তল্লাশি

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.