Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বউবাজারে ভেঙে পড়লো প্রাচীন একটি বাড়ি, উদ্ধার ৫ শ্রমিক আহত ১

বউবাজারে ভেঙে পড়লো প্রাচীন একটি বাড়ি, উদ্ধার ৫ শ্রমিক আহত ১

Online Desk জুন 8, 2025
WhatsApp-Image-2025-06-08-at-5.20.21-PM.jpeg

সঞ্জয় রায় চৌধুরী : শহরের বুকে ফের বিপর্যয়। কলকাতার বুকে বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০ নম্বরের শ্রীনাধ দাস লেনে একটি পুরনো বাড়ি একাংশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। মালিকপক্ষ সংস্কারের কাজ শুরু করেছিল। সেই কাজ চলাকালীনই আচমকাই সামনের দিকের বারান্দার একটা বড় অংশ ভেঙে পড়ে। ভেতরে তখন নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন একাধিক শ্রমিক। আচমকা এমন বিপর্যয়ে হতভম্ব হয়ে যান সকলেই। আটকে যান কয়েক শ্রমিক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে যায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল বাহিনী ও বউবাজার থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করেন। এলাকায় নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাকি অংশ বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।

সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলা হয়েছে। ভবনের অবস্থা বিবেচনায় উদ্ধারকাজে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। কী কারণে ভেঙে পড়লো বাড়িটি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শ্রমিকদের পরিবার, তেমনই আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রাও।

আর আগেও উত্তর কলকাতার মুক্তিরামবাবু স্ট্রিটে বাড়ি ভেঙে পরে। সূত্রের খবরে জানা যায়, পুরনো বাড়িটি সংস্কারের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। এ দিন আচমকাই সেটির সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছিল শ্রমিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে ধ্বংসস্তপের ভিতর কেউ আটকে নেই বলেই জানানো হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে।

বাড়ি ভেঙে যাওয়া কিংবা হেলে পড়া নতুন কোন বিষয় নয়, বহুবার বাড়ি ভেঙে পড়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। কখনও পুরনো বাড়ি ভেঙে গেছে আবার কখনও নির্মীয়মাণ বাড়ি হেলে পড়েছে। সেরকমই গত বছর কালীঘাটে ভেঙে পরে বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পরে পুরনো বাড়ির একাংশ। সেই বাড়ির দোতলার অংশে কেউ থাকতেন না। কিন্তু, নীচের অংশে অনেকেই থাকতেন। আচমকাই রাতে দোতলার একটা অংশ ভেঙে পড়ে। বাড়ির একাংশ ভেঙে পড়ার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে নীচের অংশের ভাড়াটেদের বের করে নেন। তারপর দোতলার বিস্তীর্ণ অংশ ভেঙে পড়ে বাড়িটির। এরপর স্থানীয় থানা এবং দমকলকর্মীদের খবর দেওয়া হয়।

Post Views: 148

Continue Reading

Previous: মোমের মহাকাশচারী ! আসানসোল মিউজিয়ামে সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি
Next: দমদমের একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে পাকড়াও দুই মহিলা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.