Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ডিজে মামলায় ফের স্বস্তি অভিষেকের, ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ল রক্ষাকবচ

ডিজে মামলায় ফের স্বস্তি অভিষেকের, ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ল রক্ষাকবচ

Online Desk নভেম্বর 20, 2026
1000215819.jpg

ওঙ্কার ডেস্ক: ডিজে মামলায় ফের আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত করেছে আদালত। একই সঙ্গে রাজ্যকে তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুনানি চলাকালীন বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের সাম্প্রতিক মন্তব্যের জন্য তাঁকে কড়া বার্তা দিয়েছে আদালত। তাঁর মন্তব্যকে অনভিপ্রেত বলেও উল্লেখ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

শুক্রবার ডিজে মামলার শুনানিতে অভিষেকের আইনজীবীর কাছে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। সাংসদের মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এমন বক্তব্যের ফলে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছচ্ছে? বিচারপতির পর্যবেক্ষণ, তাঁর মক্কেল অকারণে সমস্যা বাড়াচ্ছেন। এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যন্ত্রণাদায়ক বলেও মন্তব্য করেন তিনি। তবে আদালতের ভর্ৎসনার মুখে পড়লেও অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিচার ব্যবস্থা ও বিচারপতিদের ভূমিকা নিয়ে সরব হয়েছেন অভিষেক। তা নিয়ে বিরোধীদের তরফে সমালোচনাও হয়েছে। সম্প্রতি বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করে তিনি বলেন, বিচার ব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিরোধীরা আক্রান্ত হলেও তারা নীরব থাকছে। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের কারণেই বিজেপি এমন তাণ্ডব চালানোর সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার আদালতে সেই মন্তব্যের প্রসঙ্গই উঠে আসে।

আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর বক্তব্য, আদালতের প্রতি সম্মান রেখেই বলতে হচ্ছে, অভিষেক বারবার এই ধরনের মন্তব্য করছেন। অথচ প্রতিবারই আইনি রক্ষাকবচ পাচ্ছেন। এতে তাঁর সাহস আরও বাড়ছে বলে দাবি করেছেন তিনি।

Continue Reading

Previous: চিনে ৯ লাখ এআই চিপ পাঠানোর ছাড়পত্র, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ফাঁস হতেই আমেরিকায় তোলপাড়
Next: ২৬ নভেম্বর পর্যন্ত অপেক্ষা টুলু মণ্ডলকে, এফআইআর মামলায় দিন পিছিয়ে দিল হাই কোর্ট

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.