Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ২৬ নভেম্বর পর্যন্ত অপেক্ষা টুলু মণ্ডলকে, এফআইআর মামলায় দিন পিছিয়ে দিল হাই কোর্ট

২৬ নভেম্বর পর্যন্ত অপেক্ষা টুলু মণ্ডলকে, এফআইআর মামলায় দিন পিছিয়ে দিল হাই কোর্ট

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T135413.668.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: নিজের নামে রুজু হওয়া মামলা খারিজের আবেদনে আপাতত স্বস্তি মিলল না বীরভূমের পরিচিত পাথর কারবারি টুলু মণ্ডলের। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলাটি শোনার কথা থাকলেও তা হল না। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে বিষয়টি উঠলে রাজ্য সরকারের প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় দিন পিছিয়ে দেওয়া হয়। পরের তারিখ ধার্য হয়েছে ২৬ নভেম্বর।

শীর্ষ আদালতের অন্তর্বর্তী সুরক্ষা নিয়ে সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন টুলু। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ কিংবা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থা তাঁকে গ্রেফতার বা অন্য কোনও চরম ব্যবস্থার আওতায় আনতে পারবে না। কিন্তু ওই তারিখ পার হলেই গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি। সেই আশঙ্কা থেকে বাঁচতেই এফআইআর বাতিল চেয়ে হাই কোর্টে গিয়েছেন বীরভূমের এই প্রভাবশালী ব্যবসায়ী।

শুধু এফআইআর নয়, আরেকটি বিষয় নিয়েও আদালতের কাছে গিয়েছেন টুলু। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে তিনি জানতে চেয়েছেন, তাঁর নামে দেশ ছাড়ার উপর কোনও নিষেধাজ্ঞা জারি আছে কি না। তাঁর আইনজীবীর বক্তব্য, এ ধরনের একটি নির্দেশিকা জারির গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সত্যিই তা থেকে থাকে, তাহলে তা টুলুকে জানাতে হবে। এই আবেদনের শুনানি এই সপ্তাহেই হতে পারে।

টুলুর বিরুদ্ধে অভিযোগ, সরকারি রাজস্ব নয়ছয় করা এবং জাল রসিদ তৈরি করে লেনদেন দেখানো। ডুপ্লিকেট কার্বন রসিদ কাণ্ডে তাঁর নাম উঠে এসেছে। পেশায় অবসরপ্রাপ্ত ভূমি দফতরের কর্মী হলেও রাজ্যের শাসক দলের আমলে পাথরের ব্যবসায় তিনি বিপুল সরকারি বরাত পেয়েছেন বলে তদন্তকারীদের দাবি। সিউড়ি আদালতে জমা পড়া চার্জশিটে তাঁকেই প্রধান অভিযুক্ত করা হয়েছে।

তদন্তকারীদের মতে, অভিযোগ প্রকাশ্যে আসতেই গা ঢাকা দিয়েছিলেন টুলু। তিনি দুবাইয়ে লুকিয়ে রয়েছেন বলেও সন্দেহ করা হচ্ছিল। পরে সুপ্রিম কোর্ট ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয়। ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত।

এর মধ্যেই শুক্রবার তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ। সিউড়ির সুভাষপল্লির বাড়ির দরজায় নোটিস আটকে দেওয়া হয়েছে। গত বছর নারায়ণপুরে পাঁচ কোটি টাকা উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুপুর ২টো নাগাদ ভবানী ভবনে যেতে বলা হয়েছে তাঁকে। তিনি সেখানে যান কি না, সেদিকেই এখন নজর সবার।

Continue Reading

Previous: ডিজে মামলায় ফের স্বস্তি অভিষেকের, ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত বাড়ল রক্ষাকবচ
Next: ৯/১১-র স্মৃতি উসকে সৌদির রিয়াধ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের!

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.