Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুপ্রিম কোর্টের রায় না মেনে কেন অযোগ্যদের পরীক্ষায় সুযোগ? প্রশ্ন হাইকোর্টের

সুপ্রিম কোর্টের রায় না মেনে কেন অযোগ্যদের পরীক্ষায় সুযোগ? প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 1, 2025
20250701_173850.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হল? মঙ্গলবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই প্রশ্ন করে। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্নের মুখে পড়ে আদালতে।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতে। তা ছাড়া সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়োগপ্রক্রিয়া করার পরিবর্তে কেন নয়া বিধি আনা হল, সেই প্রশ্নও তুলেছে আদালত।বিচারপতি ভট্টাচার্য এদিন বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন অযোগ্য (দাগি)দের নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হল? আপনাদের ৩০ মে-র বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই দাগি চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে না। আমার পর্যবেক্ষণে এটা ওই বিজ্ঞপ্তিতে না-থাকাটা ভুল।’

উল্লেখ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে। প্রায় ২৬ হাজার জন এই নির্দেশের ফলে চাকরি হারিয়েছেন। তাঁদের জন্য নতুন করে রাজ্য সরকারকে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলেছিল সর্বোচ্চ আদালত। গত ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তিতে কোথাও দুর্নীতির প্রমাণ মিলেছে এমন দাগি এবং দুর্নীতির প্রমাণ মেলেনি অর্থাৎ দাগি নন এমন চাকরিপ্রার্থীদের আলাদা করার কথা বলা হয়নি। তা নিয়েই আপত্তি নিজেদের যোগ্য দাবি করা চাকরিহারাদের।

Post Views: 282

Continue Reading

Previous: ইলন মাস্কের দলের নাম ও আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ তৈরি, নজর এখন ট্রাম্পের বিলে
Next: ‘কসবা ধর্ষণকাণ্ডে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে’, জানালেন সিপি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.