Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইলন মাস্কের দলের নাম ও আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ তৈরি, নজর এখন ট্রাম্পের বিলে

ইলন মাস্কের দলের নাম ও আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ তৈরি, নজর এখন ট্রাম্পের বিলে

Online Desk জুলাই 1, 2025
20250701_171641.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিলের’ সমালোচনা আগেই করেছিলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে এবার নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন এই ধনকুবের। ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে ইলন মাস্ক এই হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা! আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তাঁরা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান।’ এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, যদি আইনপ্রণেতারা সিনেটে ট্রাম্পের ব্যয় বিল পাস করেন, তাহলে তিনি ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যদলের বিকল্প হিসেবে একটি নতুন দল – আমেরিকান পার্টি – চালু করবেন। ধনকুবেরের হুঁশিয়ারি যদি এই ‘উন্মাদ’ ব্যয় বিল পাস হয়, তাহলে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে বিপ অর্থ খরচ করেছিলেন মাস্ক। প্রায় ২৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি খরচ করেছিলেন তিনি। যদিও গত মে মাসের তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক খাতে খরচ কমিয়ে দেওয়ার কথা। হোয়াইট হাউসের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর এটি মাস্কের সবচেয়ে জোরাল রাজনৈতিক হুমকি বলে মনে করা হচ্ছে।

Post Views: 206

Continue Reading

Previous: হায়দরাবাদ ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২, নিখোঁজ বহু শ্রমিক
Next: সুপ্রিম কোর্টের রায় না মেনে কেন অযোগ্যদের পরীক্ষায় সুযোগ? প্রশ্ন হাইকোর্টের

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.