Skip to content
নভেম্বর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্যের জের, ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আগ্রা আদালতে মামলা

ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্যের জের, ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আগ্রা আদালতে মামলা

Online Desk নভেম্বর 6, 2026
dhirendra.png

ওঙ্কার ডেস্ক: ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে মন্তব্যের জেরে স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হল আদালতে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার আগ্রার একটি আদালতে এই মামলা করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। তাঁর অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন শাস্ত্রী। এর ফলে কৃষ্ণের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাঁদের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি মামলাকারীর।

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরায় একটি রামকথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রীকৃষ্ণ ও ভগবান রামের শারীরিক ভঙ্গির তুলনা করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। অভিযোগ, সেখানে তিনি বলেন, “যাঁরা কৃষ্ণের ভক্ত, তাঁদের খারাপ লাগতে পারে। কিন্তু কৃষ্ণ খুবই বাঁকা। তিনি দাঁড়ালেও শরীরের তিন জায়গায় বাঁক থাকে।” অজয় প্রতাপ সিংয়ের দাবি, দ্বাপর যুগে মানবজন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর বংশধরেরা এখনও ভারতে বসবাস করেন। নিজের বক্তব্যের সমর্থনে জাদৌন, জাডেজা এবং ভাটি সম্প্রদায়ের ঐতিহাসিক পরিচয়ের কথাও মামলায় উল্লেখ করেছেন তিনি। মামলাকারী নিজেও মাতৃকুলের সূত্রে শ্রীকৃষ্ণের বংশধর বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্যে কৃষ্ণের বংশধরদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। পাশাপাশি সমাজে তাঁদের সম্মান ও পরিচিতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিভিল জজ কাঞ্চন কুমারের এজলাসে মামলাটির প্রাথমিক শুনানি হয়। আদালত অভিযোগটি নথিভুক্ত করেছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ ডিসেম্বর। এই ঘটনার এক দিন আগেই ধর্মীয় অনুষ্ঠানগুলির আয়োজক ও পৃষ্ঠপোষকদের বিতর্কিত ধর্মীয় বক্তাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তাঁর মন্তব্যের জবাবে বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী রামচরিতমানসের একটি চৌপাই উদ্ধৃত করেন। তাঁর বক্তব্যের ইঙ্গিত ছিল, যাঁদের নিজেদের আচরণ প্রশ্নের মুখে, তাঁদের অন্যকে উপদেশ দেওয়া উচিত নয়।

Continue Reading

Previous: জামুড়িয়া-পাণ্ডবেশ্বরে STF-এর বড় অভিযান, উদ্ধার ৩৮টি আগ্নেয়াস্ত্র, মুরারই থেকে বিপুল বিস্ফোরক
Next: বিহারে এনকাউন্টার! পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত খুনে অভিযুক্ত ৩ জন

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026

You may have missed

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026
Vibrant-Homemade-Pani-Puri-Feast.png

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফুচকা, রইল সহজ রেসিপি!

Online Desk নভেম্বর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.