Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, জিজ্ঞাসাবাদের জন্য তলব

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, জিজ্ঞাসাবাদের জন্য তলব

Online Desk নভেম্বর 25, 2026
sujit-bose.jpg

ওঙ্কার ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জাল আরও বিস্তৃত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে শ্যালককে ব্যবহার করেছিলেন সুজিত। এমনকি তাঁকে চাকরিও পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে তাঁর শ্যালক আর্থিকভাবে কতটা লাভবান হয়েছেন, তা জানতে চান তদন্তকারীরা।

সূত্রের খবর, বুধবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সম্প্রতি প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। গত শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই পর্ব। তবে প্রাক্তন মন্ত্রীর বক্তব্যে তদন্তকারীরা সন্তুষ্ট নন বলে জানা গিয়েছে। ওই জেরার চার দিনের মধ্যেই এবার তাঁর শ্যালককে তলব করা হল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। এর আগে এই মামলায় সিবিআই চার্জশিট জমা দিলেও সেখানে সুজিতের নাম ছিল না। পরে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালতের সম্মতি পাওয়ার পর গত শনিবার প্রেসিডেন্সি জেলে যান গোয়েন্দারা।

তদন্তকারীদের মূল নজর দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় কথিত দুর্নীতির উপর। সিবিআইয়ের চার্জশিটে নাম না থাকলেও ইডির চার্জশিটে সুজিত বসু এবং তাঁর ছেলের নাম রয়েছে। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে কর্মী নিয়োগের জন্য সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসু। জামিনের জন্য একাধিকবার আদালতের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত স্বস্তি পাননি তিনি। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে।

Continue Reading

Previous: ফের সাইবার হামলার নিশানায় আমেরিকা! এফবিআইয়ের পর এবার সিআইএ-সহ তিন গোয়েন্দা সংস্থায় হানা
Next: খাস্তা ও মুচমুচে ঠেকুয়া তৈরির সহজ রেসিপি: ঘরোয়া উপকরণেই মিলবে দোকানের মতো স্বাদ

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
manhole.jpg

একজনকে বাঁচাতে নেমে মৃত্যু ৩ জনের! হায়দরাবাদে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৩ সাফাইকর্মীর

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.