Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুর নিয়োগ মামলার তদন্তে তৎপর সিবিআই, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিতকে ৩ ঘণ্টা জেরা

পুর নিয়োগ মামলার তদন্তে তৎপর সিবিআই, প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিতকে ৩ ঘণ্টা জেরা

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-18.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

এই মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি-ও। বিধানসভা ভোটের পর গত ১১ মে সুজিতকে গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। এর আগে এই মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল, তাতে সুজিতের নাম ছিল না। পরে জেলে গিয়ে তাঁকে জেরা করার জন্য আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। আদালত সবুজ সংকেত দেওয়ার পরই শনিবার গোয়েন্দারা জেলে যান।

সিবিআই সূত্রের খবর, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে অনিয়মের ক্ষেত্রে সুজিতের ভূমিকা কী ছিল, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। ইডির চার্জশিটে অবশ্য সুজিত ও তাঁর ছেলের নাম রয়েছে। অভিযোগ, পুরসভার নানা পদে বেআইনিভাবে লোক ঢোকানোর জন্য সুপারিশ করতেন তাঁরা। আর দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় খাটানো হতো। সুজিত অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন। জামিনের জন্য একাধিকবার আদালতে আবেদন করেও সফল হননি তিনি।

সম্প্রতি এই মামলায় তদন্তের গতি বেশ বেড়েছে। রাজ্যের নানা পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী ও সরকারি আধিকারিকদের দফায় দফায় ডেকে জেরা করা হচ্ছে। এই তদন্তের সূত্রে সুজিতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। তাঁর মেয়ে মোহিনী বসুকেও জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা।

Continue Reading

Previous: রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ হওয়া উচিৎ, মত সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে ভাবতে বলল শীর্ষ আদালত
Next: শীতের সোয়েটারে সাজুন নিজের মতো, প্রতিদিন হয়ে উঠুন অনন্য!

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.