Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিপর্যস্ত দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চল, সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিপর্যস্ত দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চল, সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk অক্টোবর 5, 2025
nb-mamata.jpg

ওঙ্কার ডেস্ক: টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং ও মিরিক। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যের প্রশাসনিক প্রধান উত্তরবঙ্গ যাচ্ছেন। সোমবার দুপুর তিনটে সেখানে পৌঁছনোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের প্রসাশনিক প্রধান। প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাতভর প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। একাধিক জায়গায় ধস নেমেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কম করে ১৭ জনের। ধসের জেরে অবরুদ্ধ বহু রাস্তা। গোদের উপর বিষ ফোঁড়ার মতো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পার্বত্য এলাকায় হোটেলগুলিতে আটকে রয়েছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার উত্তরের জেলাগুলির ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পর্যটকদের হোটেল থেকে বেরতে নিষেধ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতদের পরিবারকে আর্থিক সহয়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি এই দুর্যোগ প্রসঙ্গে লিখেছেন, কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরে থেকে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্যোগের ফলে আমরা কিছু ভাইবোনকে হারিয়েছি। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পরিবারগুলিকে সব রকম সহায়তা করা হবে।

Post Views: 143

Continue Reading

Previous: উত্তরবঙ্গের বন্যা নেমে আসছে সমতলে; বাড়ানো হচ্ছে সতর্কবার্তা
Next: লাদাখ বিক্ষোভে নিহতদের মৃত্যুর তদন্তের আর্জি ওয়াংচুকের, শান্তির পথে আন্দোলনের কথা বললেন তিনি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.