Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কল রেকর্ড কর, তোর বোনকে মেরে ফেলছি’, সোয়াট কম্যান্ডো কাজলের ভাইয়ের মারাত্মক দাবি

‘কল রেকর্ড কর, তোর বোনকে মেরে ফেলছি’, সোয়াট কম্যান্ডো কাজলের ভাইয়ের মারাত্মক দাবি

Online Desk জানুয়ারি 30, 2026
kajal-d.jpg

ওঙ্কার ডেস্ক: পণের দাবিতে মারধর করে খুয়ন করা হয়েছে সোয়াট কম্যান্ডো কাজলকে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। খুনের আগে কাজলের স্বামী শ্যালককে ফোন করে বোনের আর্তনাদ শোনান। শুধু তাই নয়, অভিযুক্ত ফোনে বলেন, ‘কল রেকর্ড কর, তোর বোনকে মেরে ফেলছি।’

দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে যুক্ত কাজল চার মাসের গর্ভবতী ছিলেন। মোহন গার্ডেনে তাঁর বাড়িতে তাঁকে মেরে ফেলেন স্বামী অঙ্কুর। কাজলের ভাই নিখিল বলেন, ‘সে আমাকে কল রেকর্ড করতে বলেছিল। বলেছিল পুলিশের কাছে এটা প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে; আমাকে বলেছিল কাজলকে সে মেরে ফেলছে। তারপরে, আমি চিৎকার শুনতে পাই।’ উল্লেখ্য কাজলের স্বামী অঙ্কুর প্রতিরক্ষা মন্ত্রকের একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন। ২২ জানুয়ারি কাজলকে মারধর করা হলেও পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেন। গত ২৭ জানুয়ারি গাজিয়াবাদের একটি হাসপাতালে মারা যান।

সংবাদ সংস্থাকে নিখিল বলেন, ‘অঙ্কুর ফোন করে আমাকে বলে তোমার বোনকে বোঝাও। আমি তাকে শান্ত হতে বলি এবং তৎক্ষণাৎ আমার বোনকে ফোন করি।’ ‘কী ঘটছে সে সম্পর্কে খুব বেশি কিছু বলত না আমার বোন, কিন্তু সেদিন তাঁর যন্ত্রণার কথা বলছিল। আমরা যখন কথা বলছিলাম, তখন অঙ্কুর রেগে গিয়ে ফোন কেড়ে নেয়।’ অভিযোগ, সেই কথোপকথনের মাঝে অঙ্কুর নিখিলকে বলেন কল রেকর্ড করে রাখতে। তাঁর কথায়, ‘সে আমাকে বলে, এই কলটি রেকর্ডিংয়ে রাখ, এটি পুলিশের প্রমাণ হিসেবে কাজে লাগবে। আমি তোর বোনকে হত্যা করছি। পুলিশ কিছুই করতে পারবে না। তারপর আমি তার চিৎকার শুনতে পাই। আচমকা ফোনটি বন্ধ হয়ে যায়।’

Post Views: 194

Continue Reading

Previous: পরের সপ্তাহেই বিশ্বকাপ ইডেন ঘুরে দেখলেন সৌরভ
Next: গুরুগ্রামে পড়ার চাপে আত্মঘাতী ১৩ বছর বয়সী কিশোরী

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.